ম্যাচ না থাকলে সাধারণত লন্ডনেই থাকেন। তা নিয়ে বিরাট কোহলিকে কম কটাক্ষ শুনতে হয় না। অনেকে তো কোহলিকে ‘বিদেশি’ বলেও খোঁচা দেন। তাহলে কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে পাঁচ বিদেশি নিয়ে খেলছে? খোদ আরসিবি’র অন্দরমহলেই এবার প্রশ্নের সম্মুখীন কোহলি। উত্তরে কী বললেন?
এই বিষয়ে আরও খবর
বর্তমানে স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে ইংল্যান্ডে থাকেন আরসিবি’র তারকা ক্রিকেটার। ভারতে থাকার পাট কার্যত চুকিয়ে দিয়েছেন বিরুষ্কা। বর্তমানে কেবল খেলার জন্যই ভারতে আসেন বিরাট। আইপিএল খেলার জন্য দেশে পা রেখেছেন তিনি। প্রথম ম্যাচে অনায়াসে জিতেছে আরসিবি। কোহলি রানও পেয়েছেন।
এবার আরসিবি’র এক সাক্ষাৎকারে প্রশ্নের সম্মুখীন কিংবদন্তি ক্রিকেটার। তাঁদের সঞ্চালক ‘মি. ন্যাগস’ অর্থাৎ ড্যানিশ সল্ট কিছুটা খোঁচা মেরেই কোহলিকে বলেন, “সোশাল মিডিয়ায় অনেকেই আপনাকে নিয়ে অনেক কথা বলে। যেমন অনেকের বক্তব্য, আরসিবি এখন পাঁচজন বিদেশি নিয়ে খেলছে। আমি বুঝতে পারছি না, লোকে ঠিক কী বলতে চাইছে?” উত্তর দেবেন কী! কোহলি হেসে গড়িয়ে পড়েন। তারপর বলেন, “আমাকে জিজ্ঞেস করছেন কেন? বিদেশি প্লেয়ারদের জিজ্ঞেস করুন।” তারপর পালটা প্রশ্ন করেন, “আপনার কি মনে হয়, আমি বিদেশি?” মি. ন্যাগস জবাব দেন, “একেবারেই নয়।”
Will AI finally take Mr. Nags’s job? ??
In this episode of . . the OG legends of ‘uru talk about haircuts, speculations on Social Media, and Virat’s debut in… pic.twitter.com/vvUcaSo3cu
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 4, 2026
উল্লেখ্য, আইপিএল শুরুর আগে গুঞ্জন ছড়ায়, কোহলি নাকি আরসিবি কর্তৃপক্ষকে জানিয়েছেন, ভারত থেকে লন্ডনের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে যদি দু’টি ম্যাচের মধ্যে অন্তত তিন দিনের বিরতি থাকে, তাহলে তিনি লন্ডনে উড়ে যাবেন। আবার ম্যাচের আগের দিন ফিরবেন। তার জবাবে কোহলি ইনস্টাগ্রাম স্টোরিতে দু’টি ইমোজি দিয়ে বুঝিয়ে দেন, এই ধরনের ‘রিপোর্ট’ সম্পূর্ণ ভুয়ো।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক



