পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে প্রথমবার জশপ্রীত বুমরাহর হাতে নেতৃত্ব তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নেতৃত্বের অভিষেকেই অধিনায়ক হিসাবে দলকে জয়ের মুখ দেখালেন তারকা পেসার। যদিও ম্যাচের পর অবশ্য একরাশ ‘আক্ষেপ’-এর কথাও শোনালেন তিনি।
এই বিষয়ে আরও খবর
বুমরাহ বলেন, “১৯ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলাম। সেই সময় কখনও ভাবিনি, মুম্বইকে নেতৃত্ব দেওয়ার আগেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়ে যাব! দায়িত্ব নিতে আমার ভালো লাগে। এটা নতুন চ্যালেঞ্জ। সেটাকে উপভোগ করতে চাই। আমরা যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলতে চাই। সামনে পয়েন্ট টেবিলের উপরের দিকের দলগুলোর বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে।”
রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর আগেই হয়েছে। যদিও রোহিতের অবসরের পরে টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। সেই কারণেই কি আক্ষেপ ঝরে পড়ল তাঁর গলায়? নেটিজেনরা বলছেন, আক্ষেপ নয়, বুমরাহর কথায় হতাশা নয়, ছিল আত্মবিশ্বাস আর হালকা মজা।
বৃহস্পতিবারের ম্যাচে হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদব খেলতে না পারায় অধিনায়কত্বের দায়িত্ব পান বুমরাহ। আর সেই দায়িত্ব পালন করেই পয়েন্ট তালিকার উপরের দিকে থাকা পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে মুম্বই। এই নিয়ে আইপিএলে মুম্বইয়ের দশম অধিনায়ক হিসাবে নাম লেখালেন ভারতের জোরে বোলার। উল্লেখ্য, শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ২০১ রানের লক্ষ্য রাখে পাঞ্জাব কিংস। জবাবে এক বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বুমরাহরা। দল জিতলেও উইকেটশূন্য ছিলেন ভারতীয় পেসার।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
লড়াই করেও থামল আলজেরিয়ার রূপকথা, শেষ ষোলোয় সুইজারল্যান্ড, কবে স্পেন-পর্তুগাল দ্বৈরথ?
-
এটাই লাস্ট ডান্স, বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! বোনের ঘোষণার নিয়ে মুখ খুললেন সিআর সেভেন
-
প্রিয়তমার সঙ্গে আদরে মাখামাখি! ভাইরাল ভিকি ক্যাটরিনার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি
-
সরকারি বাসে বিনা খরচে যাতায়াতে লাগবে ‘পিংক কার্ড’, রইল অনলাইন ও অফলাইন আবেদনের পদ্ধতি
-
মার্কিন পাইলটকে গুলি করে খুন ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপে! জ্বালিয়ে দেওয়া হল যাত্রীবাহী বিমান



