পবিত্র রমজান মাস চলছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার পরিবারের সঙ্গে রোজাও রাখেন। তা বলে দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানাতে ভোলেননি ইরফান পাঠান। সঙ্গে নিজেও হোলি খেলেছেন। সেই ভিডিও ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। এর পরে তিনি যেমন শুভেচ্ছাও পাচ্ছেন, একই সঙ্গে তাঁর দিকে সমালোচনার ঢেউও আছড়ে পড়েছে। কেউ কেউ প্রশ্ন করে বসেন, ‘মুসলমান হয়ে রমজান মাসে রং খেলা কেন?’
ভিডিওতে ইরফান পাঠানের (Irfan Pathan) সঙ্গে যুবরাজ সিংকেও দেখা যায়। ‘সিক্সার কিং’-এর হাতে পিচকিরি। খানিকটা দূরে দাঁড়িয়ে ইরফান। প্রাক্তন অলরাউন্ডারের গায়ে রং দিতে দেখা যায় যুবিকে। পাঠানের গায়ে রং দিয়েছেন প্রাক্তন পেসার ধবল কুলকার্নিও। ছিলেন লেগস্পিনার রাহুল শর্মাও। এই মুহূর্তের ভিডিও তিনি পোস্ট করে লেখেন, ‘তোমাদের উজ্জ্বল ও রঙিন হোলি কাটুক। সবাইকে হোলির শুভেচ্ছা।’
আরও পড়ুন:
May you have the brightest & colourful Holi.
Happy Holi everyone. pic.twitter.com/ucu78f6ql9— Irfan Pathan (@IrfanPathan) March 3, 2026
এরপর পাঠানকে নিয়ে কটাক্ষ-বাণ ধেয়ে আসে। এক পাকিস্তানি নেটিজেন লেখেন, ‘তোমার জন্য আমি দুঃখিত মিঃ ইরফান পাঠান। দেশের প্রতি আনুগত্য প্রমাণ করার জন্য এটা করতে হচ্ছে তোমাকে। পাকিস্তানের হিন্দুদের ঈদ বা অন্য কিছু উদযাপন করে আনুগত্য প্রমাণ করার দরকার পড়ে না। তাঁরা স্বাধীন। একই সঙ্গে সম্মান নিয়েই এখানে থাকেন।’ এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে একজন লেখেন, ‘হোলির শুভেচ্ছা জানানোর জন্য ইরফান পাঠানকে কেন ঘৃণা করা হচ্ছে?’
Why is Irfan Pathan getting hate for wishing Holi?
With “Hamas” handle you are proving why Israeli is doing what it is doing. pic.twitter.com/27bcssMC75
— Dear Men (@Dear_Men_Life) March 3, 2026
আরেক নেটিজেন লেখেন, ‘নিজেদের চড়কায় তেল দিন। ভারত সর্বধর্ম সমন্বয়ের দেশ। আমার সুর, তোমার সুর, সব সুর মিলেই এই দেশ মহান।’ ভক্তদের কাছে প্রচুর শুভেচ্ছাও পেয়েছেন পাঠান। এক ইউজারের কথায়, ‘ভারতের সবচেয়ে ড্যাশিং অলরাউন্ডারকে হোলির শুভেচ্ছা।’ আরেকজন লেখেন, ‘মাঠের যোদ্ধা। উৎসবের উজ্জ্বলতম মুহূর্তে শুভ হোলি।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট