Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Italy Cricket

যৌন হেনস্তার অভিযোগে কেঁপে উঠল ইটালি ক্রিকেট, বিশ্বকাপ অভিযান শেষেই মহা বিতর্কে আজুরিরা

অভিষেকেই ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে ইটালি। নেপালকে হারিয়েছে, ইংল্যান্ডের সঙ্গে সমানে-সমানে টক্কর দিয়েছে। তবে যৌন হেনস্তার ঘটনার প্রেক্ষিতে ইটালি বোর্ডের একাধিক সদস্য পদত্যাগ করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৫:৫১

options
link
যৌন হেনস্তার অভিযোগে কেঁপে উঠল ইটালি ক্রিকেট, বিশ্বকাপ অভিযান শেষেই মহা বিতর্কে আজুরিরা zoom
যৌন হেনস্তার অভিযোগে বিপাকে ইটালি ক্রিকেট।
Advertisement

অভিষেকেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে ইটালি। নেপালকে হারিয়েছে, ইংল্যান্ডের সঙ্গে সমানে-সমানে টক্কর দিয়েছে। ফলে অনেকেই ক্রিকেটে ইটালির পুরুষ দলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। এর মধ্যে বিরাট বিতর্ক। যৌন হেনস্তার অভিযোগে কেঁপে উঠেছে ইটালি ক্রিকেট। ‘আজুরি’দের ক্রিকেট কর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন সেদেশের এক মহিলা ক্রিকেটার।

জানা গিয়েছে, ইটালির ক্রিকেট ফেডারেশনের মহিলা দলের কো-অর্ডিনেটর প্রভাত একনেলিগোড়ার বিরুদ্ধে এক ক্রিকেটার অভিযোগ এনেছেন। ওই ক্রিকেটারের বক্তব্য, তাঁকে অশালীনভাবে স্পর্শ করেছেন প্রভাত। জাতীয় দলেও নিয়মিত খেলেন এই ক্রিকেটার। গত বছরের মার্চে রোমের পুলিশের কাছে ৫৭ বছর বয়সি শ্রীলঙ্কার বংশোদ্ভূত প্রভাতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

ওই ক্রিকেটার জানিয়েছেন, হাঁটুর চোটের পর প্রভাতের সাহায্য চান তিনি। সেই সময় মাসাজের অছিলায় তাঁকে যৌন হেনস্তা করেন প্রভাত। কিন্তু দলে জায়গা হারানোর ভয়ে সেই ঘটনা বলতে পারেননি। অবশেষে নভেম্বরে পুলিশি তদন্ত শুরু হয়। ডিসেম্বরে প্রভাতকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সমস্যা হল, ক্রিকেট ফেডারেশন থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করার পরও দাপট কমেনি। কারণ তিনি ইটালি ক্রিকেট ফেডারেশনের সভাপতি মারিয়া লোরেনা হজ পাজের সঙ্গী। বিবিসির খবর, বিশ্বকাপ চলাকালীন ভারতেও এসেছিলেন প্রভাত।

তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রভাত। তাঁর বক্তব্য, এই অভিযোগের নেপথ্যে কোনও চক্রান্ত রয়েছে। এখন প্রভাতের বিরুদ্ধে ট্রায়াল হবে কি না, সেটা একটা প্রশ্ন। তবে এই ঘটনার প্রেক্ষিতে ইটালি বোর্ডের একাধিক সদস্য পদত্যাগ করেছেন। বিশ্বকাপে স্বপ্নের দৌড় শেষ হতেই মহা সমস্যায় ইটালি ক্রিকেট। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.