Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Jonty Rhodes

‘ভাগ্যিস গোয়ায় থাকি’, দিল্লির ‘অসহ্য’ দূষণ নিয়ে উদ্বিগ্ন ‘ভারতীয়’ জন্টি রোডস

দিল্লির দূষণ নিয়ে প্রোটিয়া তারকার সঙ্গে সহমত পোষণ করেছেন নেটিজেনরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ১১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ১১:৩৪

options
link
‘ভাগ্যিস গোয়ায় থাকি’, দিল্লির ‘অসহ্য’ দূষণ নিয়ে উদ্বিগ্ন ‘ভারতীয়’ জন্টি রোডস zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণের এক সমার্থক শব্দ হয়ে উঠেছে দিল্লি। প্রত্যেক বছর শীতের মুখে দূষণের চাদরে ঢেকে যায় রাজধানী। এবার দিল্লির দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস। সাফ জানিয়ে দিলেন, দিল্লির এই দূষণ ক্রমেই অসহ্য হয়ে উঠছে। উল্লেখ্য, রবিবারও দিল্লিতে দূষণের মাত্রা ৪০০ ছাড়িয়ে গিয়েছিল।

রবিবার দিল্লি বিমানবন্দরে নেমেছিল জন্টির বিমান। সেখানকার একটি ছবি পোস্ট করে প্রোটিয়া তারকা লেখেন, ‘আজ দিল্লি হয়ে রাঁচি যাচ্ছিলাম। প্রত্যেকবারের মতোই এবারও দিল্লির বায়ুদূষণের মাত্রা সহ্য করা খুব কঠিন। আমি অবশ্য দক্ষিণ গোয়ার একটা ছোট্ট জেলেদের গ্রামে থাকতে পেরেই কৃতজ্ঞ।’ উল্লেখ্য, ভারতের প্রতি নিজের ভালোবাসা বরাবরই প্রকাশ করেছেন জন্টি। নিজের মেয়ের নাম রেখেছেন ইন্ডিয়া। পরিবার নিয়ে তিনি থাকেন গোয়াতে। তাই প্রিয় দেশের রাজধানীর এমন অবস্থা দেখে তিনি উদ্বিগ্ন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোশাল মিডিয়ায় জন্টির পোস্টের সঙ্গে সহমত হয়েছেন নেটিজেনরাও। কেউ বলেছেন, দিল্লির দীর্ঘদিনের এই সমস্যা মেটানোর জন্য পরিবেশ সংক্রান্ত কঠোর নিয়ম আনতে হবে। আবার কারোর মতে, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি যেভাবে শহুরে জীবন ছেড়ে শান্তিপূর্ণভাবে থাকতে গোয়ার গ্রামকে বেছে নিয়েছেন, সেই সিদ্ধান্তটা খুবই ভালো। নিজের পোস্টের জবাবে গোয়ার এক সূর্যাস্তের ছবি শেয়ার করে জন্টি লিখেছেন, ‘আমার বাচ্চারা সূর্যাস্তের সময়ে ফুটবল খেলে। কিন্তু দিল্লিতে ওদের গৃহবন্দি থাকতে হয়।’

উল্লেখ্য, ‘গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ’ তথা জিবিডি-র দেওয়া তথ্যানুসারে, ২০২৩ সালে দিল্লিতে হওয়া মৃত্যুর মধ্যে ১৫ শতাংশ ক্ষেত্রেই দায়ী দূষণের ছোবল! অর্থাৎ প্রতি সাতে একজনের মৃত্যু হয়েছে দুষণের কারণে। দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেলেও ‘দমবন্ধ’ অবস্থা কাটেনি দিল্লির। আর এই পরিবেশে বাড়ছে অসুস্থতা। বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট সেবন করলে ফুসফুসে যে পরিমাণ ক্ষতি হয়, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলে, সেই পরিমাণ ক্ষতি হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.