Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
BCCI

গায়ের রঙের জন্য বঞ্চনা করেছে বোর্ড! অভিযোগ তুলে আইপিএলের আগে অবসরে প্রাক্তন তারকা

বর্ণবিদ্বেষে অভিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড! যার জেরে অবসরই নিয়ে নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২০:৫৬

options
link
গায়ের রঙের জন্য বঞ্চনা করেছে বোর্ড! অভিযোগ তুলে আইপিএলের আগে অবসরে প্রাক্তন তারকা zoom
লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। ফাইল ছবি

বর্ণবিদ্বেষে অভিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড! যার জেরে অবসরই নিয়ে নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ৬০ বছর বয়সি লক্ষ্মণ শিবরামকৃষ্ণন সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। সেখানে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ২৩ বছর ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকার পর সরে দাঁড়াচ্ছেন তিনি। গায়ের রঙের জন্য বিসিসিআই তাঁকে প্রাধান্য দেয়নি বলে অভিযোগ করেছেন।

দেশের হয়ে ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন প্রাক্তন স্পিনার। অবসরের পর ধারাভাষ্যের সঙ্গে যুক্ত হন তামিল ক্রিকেটার। তবে এখন তিনি অভিযোগ এনেছেন, যোগ্য ও অভিজ্ঞ হওয়া সত্ত্বেও বিসিসিআই তাঁকে পর্যাপ্ত সুযোগ দেয়নি। কেন? কারণ তাঁর গায়ের রং! এক্স হ্যান্ডেলে তিনি প্রথমে জানান, ‘আমি বিসিসিআইয়ের ধারাভাষ্যের দায়িত্ব থেকে অবসর নিচ্ছি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Laxman Sivaramakrishnan accuses BCCI of racism and forcing commentary retirement
লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। ফাইল ছবি

পরে তিনি লেখেন, ‘২৩ বছর ধরে কাজ করার পরও আমাকে টস বা পুরস্কার বিতরণীর জন্য আমাকে ডাকা হয় না। নবাগতরা এসে পিচ রিপোর্ট করছে। যখন রবি শাস্ত্রী কোচিং করাচ্ছিল, তখনও তারা সুযোগ পেয়েছে। কী মনে হয়, কেন বাদ পড়লাম?’ তার উত্তরে একজন নেটিজেন বলেন, ‘সম্ভবত বর্ণবিদ্বেষের জন্য।’ শিবরামকৃষ্ণ নিজেও লেখেন, ‘ঠিক বলেছেন, রঙের জন্য।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

এখানেই থামেননি তিনি। প্রাক্তন ক্রিকেটার আরও লেখেন, ‘আমার অবসর এমন কিছু ভালো খবর নয়। তবে এতে অনেক টিভি চ্যানেলের কাহিনি বুঝতে পারবেন। আশা করি, খুব তাড়াতাড়ি আপনারা বড় ছবিটা দেখতে পারবেন।’ প্রায় ২৩ বছর তিনি ধারাভাষ্যের সঙ্গে যুক্ত ছিলেন। স্পিন বোলিংয়ের বিভিন্ন খুঁটিনাটি আলোচনার জন্য প্রসিদ্ধ ছিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.