৯৬ রানে জয়ী ভারত
তৃতীয়বার ভুবনজয়ী ভারত। ১৯ ওভারেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। ১৫৯ রানে শেষ ইনিংস। ৯৬ রানে জয়ী টিম ইন্ডিয়া।
𝐂.𝐇.𝐀.𝐌.𝐏.𝐈.𝐎.𝐍.𝐒 🇮🇳#TeamIndia clinch a record 3️⃣rd ICC Men's #T20WorldCup title 🏆
— BCCI (@BCCI) March 8, 2026
Take. A. Bow 🫡#MenInBlue | #Final | #INDvNZ pic.twitter.com/nml1AZY5tK
বুরমাহয় মাথা নত স্যান্টনারের
অধরা হাফ সেঞ্চুরি স্যান্টনারের। ট্রফি যে হাতছাড়া হয়ে গিয়েছে, তা যেন বুঝেই গিয়েছেন কিউয়ি অধিনায়ক। বুমরাহর বলে ক্লিন বোল্ড হয়ে এবার মাথা নত করেই একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়লেন তিনি। ঝুলিতে ৪৩ রান। ১৮ ওভার শেষে নিউডিল্যান্ড ১৫৪/৯। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট তুলে টুর্নামেন্ট শেষ করলেন বুমরাহ।
বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে ধোনি-রোহিত
দু'বারের চ্যাম্পিয়ন ভারত। একমাত্র দল হিসেবে তৃতীয়বার বিশ্বজয়ের হাতছানি। ফাইনালে বল গড়ানোর আগে ট্রফি হাতে মাঠে দুই বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। দুই প্রিয় তারকা দেখে উচ্ছ্বসিত দর্শক।
Mahi 🤝 RO!
— Star Sports (@StarSportsIndia) March 8, 2026
The first captain to win this trophy along with the last captain to win this trophy! 🤩🏆
ICC Men’s #T20WorldCup | FINAL | #INDvNZ | LIVE NOW 👉 https://t.co/Tz1DBSb4nT pic.twitter.com/Ig0jrpthux
আবারও টস হারল ভারত
ফের টস হারল ভারত। টস জিতে সূর্যদের প্রথমে ব্যাট করতে পাঠাচ্ছেন স্যান্টনার। ভারতের প্রথম একাদশ অপরিবর্তিত। সূর্য অবশ্য জানাচ্ছেন, টস জিতলে প্রথমে ব্যাটই করতে চেয়েছিলেন তাঁরা। কারণ এমন হাইভোল্টেজ গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে নিলেই সুবিধা হয়। এদিকে কিউয়ি দলে ম্যাকঞ্জির পরিবর্তে এলেন ডাফি।
Presenting #TeamIndia's Playing XI for the #Final 🙌
— BCCI (@BCCI) March 8, 2026
Updates ▶️ https://t.co/5LXBod8bl1#T20WorldCup | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/FkOPQTAn5p
স্টেডিয়ামে রোহিত
হাইভোল্টেজ ফাইনালের সাক্ষী থাকতে স্ত্রী ঋতিকাকে নিয়ে স্টেডিয়ামে পৌঁছে গেলেন রোহিত শর্মা।
VIDEO | Ahmedabad, Gujarat: Former India captain Rohit Sharma arrives at the airport along with his wife ahead of the ICC Men's T20 World Cup 2026 final.
— Press Trust of India (@PTI_News) March 8, 2026
(Full video available on https://t.co/n147TvrpG7) pic.twitter.com/qj8dqqERCP
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
সেমিফাইনালের দলই নিশ্চিতভাবে ধরে রাখবে ভারত। গত ম্যাচের প্রথম একাদশ ছিল:
অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ।
𝗢𝗻𝗲 𝗙𝗶𝗻𝗮𝗹 𝗣𝘂𝘀𝗵!
— BCCI (@BCCI) March 8, 2026
𝗧𝗵𝗲 𝗗𝗮𝘆 𝗜𝘀 𝗛𝗲𝗿𝗲! 👍
Let's go #TeamIndia 🇮🇳#T20WorldCup | #MenInBlue | #Final | #INDvNZhttps://t.co/mavmsG2NaB