Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
LSG

ভাগ্য ফেরাতে ধর্ম সহায়! আইপিএলের আগে বড়সড় পদক্ষেপ গোয়েঙ্কার দলের

অতীত ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাইছে লখনউ। যার জন্য অনেক আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে তারা। এবার ভাগ্য ফেরাতে বদলে গেল সঞ্জীব গোয়েঙ্কার দলের লোগো।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ২০:২০

options
link
ভাগ্য ফেরাতে ধর্ম সহায়! আইপিএলের আগে বড়সড় পদক্ষেপ গোয়েঙ্কার দলের zoom
Advertisement

প্রথম দু’বার প্লে অফে উঠেও ফাইনালে যেতে পারেনি লখনউ সুপার জায়ান্টস (LSG)। গতবার লিগ টেবিলের সপ্তমে শেষ করেছে এলএসজি। দল গঠনের ক্ষেত্রে আরও অনেক সিদ্ধান্তই তাদের বিপক্ষে গিয়েছে। তবে এবার অতীত ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাইছে লখনউ। যার জন্য অনেক আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে তারা। এবার ভাগ্য ফেরাতে বদলে গেল সঞ্জীব গোয়েঙ্কার দলের লোগো।

এলএসজি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লোগো বদলের ঘোষণা করা হয়েছে। ঘটনাচক্রে এই লোগোর সঙ্গে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের লোগোর মিল রয়েছে। ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের লোগোয় রয়েছে একটি হাতির মুখ। তার উপরে লেখা রয়েছে দলের নাম এবং মুকুট। এবার প্রায় একই রকম লোগো পেল এলএসজি। সেখানে হাতির মুখের উপর রয়েছে এলএসজি লেখা। যদিও দলের পুরো নাম নেই।

Advertisement
এলএসজি’র নতুন লোগো।

জানা গিয়েছে, নতুন লোগোটি তিনটি প্রতীককে একত্রিত করে। গরুড়, মুকুট এবং হাতি। একটি সরকারি বিবৃতিতে এলএসজি বলেছে, লখনউ এবং উত্তরপ্রদেশের চেতনাকে তুলে ধরাই লক্ষ্য। একই সঙ্গে প্রতিষ্ঠাকাল থেকে ফ্র্যাঞ্চাইজিটির প্রতি সমর্থকদের মধ্যে আবেগকে এই লোগো প্রতিফলিত করে।

লখনু সুপার জায়ান্টসের কথায়, ‘নতুন লোগো উন্মোচন করেছে এলএসজি। এটা শুধু নতুন ডিজাইন নয়, বরং একটি প্রতীক। যা এই শহর, এই রাজ্য এবং শুরু থেকেই দলের পাশে থাকা প্রতিটি সমর্থকের চেতনা বহন করে। নতুন লোগো তিন প্রতীককে একত্রিত করে। গরুড়, মুকুট এবং হাতি। গরুড় সাহসের প্রতীক। ক্রাউন গর্ব এবং দায়িত্বের প্রতীক। লোগোর কেন্দ্রবিন্দুতে রয়েছে হাতি। যা শক্তি, প্রজ্ঞা, ধৈর্য এবং ঐক্যের প্রতীক।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.