সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সারা দেশজুড়েই ছড়িয়ে আছে তাঁর ভক্তকূল। মাহি যে স্টেডিয়ামেই নামছেন, তা যেন তাঁর ঘরের মাঠ হয়ে যাচ্ছে। শুক্রবার লখনউয়ের (LSG) বিরুদ্ধে লড়াই চেন্নাই সুপার কিংসের (CSK)। তার আগে লখনউ শহরের বিভিন্ন জায়গায় মজার হোর্ডিং দিয়ে আমন্ত্রণ জানাল থালাকে।
৪২ বছর বয়সেও চেন্নাই তারকা দাপটের সঙ্গে খেলছেন চলতি আইপিএলে (IPL)। দিল্লির বিরুদ্ধে ১৬ বলে অপরাজিত ৩৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। মুম্বই ম্যাচের শেষ ওভারে চার বলে কুড়ি রান তোলেন ভারতীয় ক্রিকেটের ‘ফিনিশার’। ধোনি ঝড় দেখতে তৈরি লখনউয়ের দর্শকরাও। কিন্তু ম্যাচও তো জিততে হবে। দুই কুল বজায় রাখতে অদ্ভুত আবেদন জানিয়েছে লখনউ দল।
[আরও পড়ুন: আর লখনউ নয়, আইপিএলে খেলতে চান এই দলের হয়ে, জন্মদিনে মনের কথা বললেন রাহুল]
সোশাল মিডিয়ায় একাধিক ছবিতে মাহিকে নিয়ে হোর্ডিং শেয়ার করেছে তারা। যার একটিতে লেখা, “আমরা চাই, ধোনি ভালো খেলুক। কিন্তু এলএসজি যেন ম্যাচ জিতে চায়।” আরেকটি হোর্ডিংয়ে লেখা, “আমরা চাই ধোনি শেষ বলে ছয় মারুক। কিন্তু তখন যেন ম্যাচ জিততে বারো রান দরকার থাকে।” অনেকে অবশ্য মজা করে জবাব দিয়েছেন, “ওই বলটা যেন নো বল হয়।”
💙💛 https://t.co/bdzxH5BAB6 pic.twitter.com/fJz8lNF7O0
— Lucknow Super Giants (@LucknowIPL) April 18, 2024
এখানেই শেষ নয়। দুটি হোর্ডিংয়ের নিচেই আছে ধোনিকে নিয়ে বিশেষ বার্তা। লখনউ বনাম চেন্নাই ম্যাচটি চলতি আইপিএলের ৩৪ তম ম্যাচ। দুটি সংখ্যার যোগফল ৭। যা কিনা ধোনির জার্সির নম্বর। সঙ্গে লেখা, ‘থালা ফর আ রিজন’। এই বাক্যটিও ধোনিকে নিয়ে প্রায় প্রবাদের মতো হয়ে গিয়েছে। সব মিলিয়ে মাহিকে স্বাগত জানানোর জন্য তৈরি লখনউ।
[আরও পড়ুন: ‘আইপিএল থেকে ওর কিছু শেখার নেই’, মুস্তাফিজুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বাংলাদেশ ক্রিকেট কর্তার]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক