Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Sri Lanka Cricket

টি-২০ বিশ্বকাপে দুর্নীতি! সভাপতির পদত্যাগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে গণ ইস্তফা

বড়সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বুধবার, ২৯ এপ্রিল পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। তাঁর সঙ্গে বোর্ডের নির্বাহী কমিটির বাকি সদস্যরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৫:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৫:২৫

options
link
টি-২০ বিশ্বকাপে দুর্নীতি! সভাপতির পদত্যাগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে গণ ইস্তফা zoom

বড়সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket) বোর্ড। বুধবার, ২৯ এপ্রিল পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। তাঁর সঙ্গে বোর্ডের নির্বাহী কমিটির বাকি সদস্যরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই বোর্ডের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছিল, যার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

চলতি বছর ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আয়োজক হিসাবে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে অনিয়মের অভিযোগ ওঠে। কেবল তাই নয়, প্রশাসনিক প্রভাব খাটিয়ে বিশ্বকাপ সংক্রান্ত বিভিন্ন কাজ নিজেদের অনুকূলে নিয়েছেন কর্তারা। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করার পথে যেতে পারে আইসিসি বলেও আশঙ্কা তৈরি হয়। তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন শীর্ষ কর্তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট শাম্মি সিলভা ও অন্যান্য কর্মকর্তারা দেশের প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এবং ক্রীড়ামন্ত্রী সুনীল কুমার গামাগের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বোর্ডের ভবিষ্যৎ পরিচালনা নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দ্রুতই একটি নতুন প্রশাসনিক কমিটি গঠন করা হবে। তারাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরিচালনার দায়িত্ব নেবে এবং ভবিষ্যৎ নির্বাচন ও কাঠামোগত সংস্কারের দিকে নজর রাখবে।

নতুন কমিটির নেতৃত্বে একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ও বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারেন বলে জানা গেলেও, এখনও তাঁদের নাম প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাময়িকভাবে সাসপেন্ড করেছিল আইসিসি। সেই সময়ও বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। ২০২৪ সালের জানুয়ারিতে সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় শ্রীলঙ্কা ক্রিকেটে গণ ইস্তফা।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.