Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
জঙ্গিদের হিটলিস্টে কোহলি

এবার জঙ্গি নিশানায় বিরাট কোহলি! খুনের হুমকি মোদি-শাহদেরও

হিটলিস্টে রয়েছে আরও বেশ কয়েকজনের নাম!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৯, ১২:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৯, ১২:০৩

options
link
এবার জঙ্গি নিশানায় বিরাট কোহলি! খুনের হুমকি মোদি-শাহদেরও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে খুনের হুমকি দিল জঙ্গিরা। একই সঙ্গে খুনের হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী নির্মলা সীতারমণ-সহ বেশ কয়েকজনকে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য রাজধানী দিল্লিতে।


মঙ্গলবার সাতসকালে দিল্লির এনআইএ দপ্তরে একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিটি অল ইন্ডিয়া লস্কর-ই-তৈবা নামের একটি জঙ্গি সংগঠনের নামে লেখা হয়েছে। যাতে লেখা আছে জঙ্গিদের নিশানার একটি তালিকা। ওই চিঠিতে দাবি করা হয়েছে, তাদের সঙ্গী সাথীদের (পড়ুন জঙ্গিদের) মৃত্যুর বদলা নিতে ভারতের বেশ কয়েকজন প্রথম সারির তারকা তথা রাজনৈতিক নেতাদের টার্গেট করা হয়েছে। কাদের টার্গেট করা হয়েছে, সেই তালিকায় জঙ্গিরা শুনিয়ে দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘সৌরভ একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন, অপেক্ষায় আছি’, দাবি শেহওয়াগের]


সেই হিটলিস্টে সবার উপরে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। দ্বিতীয় স্থানেই রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। এই তালিকায় আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আরএসএস প্রধান মোহন ভাগবত, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নামও। এছাড়াও রাষ্ট্রপতি রামনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানীর নামও রয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম কোনও জঙ্গি সংগঠন বিরাট কোহলিকে টার্গেট করল।

[আরও পড়ুন: কাশ্মীরে ফের নিরাপত্তা রক্ষীদের উপর গ্রেনেড হামলা, জখম কমপক্ষে ২০ ]


কিন্তু, যে জঙ্গি সংগঠনের নামে এই চিঠিটি পাঠানো হয়েছে, সেই সংগঠনটির আদৌ কোনও অস্তিত্ব আছে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটা পাকিস্তানের চাল ছাড়া আর কিছু নয়। একটি কাল্পনিক ভারতীয় জঙ্গি সংগঠনের নাম দিয়ে ভারতীয় তারকাদের হুমকি দিয়ে আসলে পাকিস্তান আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে চাইছে, ভারতের যাবতীয় জঙ্গি কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত নয়। সন্ত্রাসবাদের জন্ম ভারতেই। পাকিস্তানের এই শিশুসুলভ চালে অবশ্য ভয় পাচ্ছে না ভারত। কোহলিদের নিরাপত্তা নিয়ে এখনও কোনও বিবৃতি নয়াদিল্লির তরফে দেওয়া হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.