সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ আমির (Mohammad Amir) কো গুসসা কিঁউ আতা হ্যায়? পাকিস্তান সুপার লিগ যাঁরা দেখেন, তাঁরা এই প্রশ্ন করতেই পারেন। পিএসএলের (PSL) শুরু থেকেই শিরোনামে মহম্মদ আমির।
মাঠে বাবর আজমের সঙ্গে তাঁর ডুয়েল, অন্যদের প্রতি তাঁর অঙ্গভঙ্গি নিয়ে কম চর্চা হয়নি। এবার আরও একবার আমিরকে নিয়ে জোর আলোচনা। খেলা চলাকালীন রেগে অগ্নিশর্মা আমির। সতীর্থ ক্যাচ ধরতে না পারায় রাগে ফেটে পড়েন আমির। করাচি কিংস ও কোয়েটা গ্লাডিয়েটর্স-এর ম্যাচে মেজাজ হারালেন আমির।
করাচির ক্রিকেটার তায়াব তাহির ক্যাচ ছাড়েন আমিরের বলে। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
[আরও পড়ুন: পাণ্ডিয়ার নতুন রেকর্ড, ফেডেরার-নাদালকেও পিছনে ফেলে দিলেন তারকা ক্রিকেটার]
আমিরের মনে হয়েছে তায়াব ক্যাচ ধরার জন্য যথেষ্ট সচেষ্ট ছিলেন না। করাচি কিংসের অভিযান এবার ভাল হয়নি। পয়েন্ট টেবিলে ছ’টি দলের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে করাচি। ফলাফল যদি না আসে, তাহলে হতাশা গ্রাস করারই কথা। কোয়েটা গ্লাডিয়েটর্স ব্যাট করতে পাঠায় করাচি কিংসকে। করাচি তোলে ১৬৪ রান। ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় গ্লাডিয়েটর্স।
Mohammad Amir🔥#Amir #KKvQG #Sarfaraz #naseemshah pic.twitter.com/uyRvvMI9ua
— TOP Sports (@topsports7809) March 6, 2023
[আরও পড়ুন:‘মোদি আসলে শয়তানের বশে থাকা হিন্দু’, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ পাক ক্রিকেট অধিনায়কের]
সর্বশেষ খবর
-
এবার যুদ্ধ হবে মহাকাশে! অন্তরীক্ষে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, নিশানায় কে?
-
টাকা লেনদেনের আঁতুরঘর! সুমিতকে সঙ্গে নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়ি তল্লাশি পুলিশের
-
Exclusive: রিয়ালিটি শোয়ে ডেবিউ কোয়েল মল্লিকের, মাতৃত্বের পর ছোটপর্দায় দাপুটে কামব্যাক
-
কথা দিয়েও রাখেনি টিম ইন্ডিয়া! বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় কামব্যাকের আশা ছাড়ছেন ভুবনেশ্বর
-
‘চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং, সুপারি দিয়েছে ২ কোটি’, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর