সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেমিফাইনালে প্রথম একাদশে দলে জায়গা হয়নি তাঁর। দুই পেসার নিয়েই দল সাজিয়েছেন বিরাট কোহলি। ক্রিকেটপ্রেমীদের চর্চায় এখন বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনাল। কিন্তু এসবের মধ্যেই শিরোনামে উঠে এলেন মহম্মদ শামি। তবে খেলার জন্য বা স্ত্রী হাসিন জাহানের জন্য নয়। এবার অন্য এক মহিলার সঙ্গে নাম জুড়ল তাঁর।
অনিশ্চয়তায় কালো মেঘে ঢেকেছে বিশ্বকাপের সেমিফাইনাল। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ভবিষ্যৎ এখনও বিশ বাঁও জলে। তারই মধ্যে শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও শামিকে প্রথম একাদশে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু টুর্নামেন্টের মাঝেই সে আলোচনাকে ছাপিয়ে লাইমলাইটে চলে এসেছে বাংলার পেসারের ব্যক্তিগত জীবন। এক যুবতীর অভিযোগ, অকারণে মেসেজ পাঠিয়ে তাঁকে উত্যক্ত করার চেষ্টা করছেন শামি। একটি স্ক্রিন শটও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সোফিয়া নামের ওই যুবতী। যেখানে দেখা যাচ্ছে, শামি তাঁকে ‘গুড আফটারনুন’ লিখে পাঠিয়েছেন। স্ক্রিন শটটি দিয়ে যুবতী লিখেছেন, ‘কেউ বলতে পারেন একজন জনপ্রিয় বোলার, যাঁর অনেক ফলোয়ার, তিনি আমাকে কেন মেসেজ করে চলেছেন?’ মেসেজটি সত্যিই শামি পাঠিয়েছেন কিনা, ‘সংবাদ প্রতিদিন’ তা যাচাই করেনি।
[আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন?]
তবে এমন স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নেটিজেনদের নজর কাড়ে। শুরু হয় জল্পনা। সত্যিই কি তাহলে হাসিনকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চাইছেন শামি? সেই জন্যই এমনটা করছেন তিনি! টুর্নামেন্টের মাঝে শামির এই কাণ্ড নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কিন্তু অনেকে আবার একহাত নিয়েছেন ওই যুবতীকেই। তাঁদের মতে, নেটদুনিয়ায় নজর কাড়তেই এমনটা করেছেন যুবতী। যদিও এনিয়ে শামি এখনও পর্যন্ত মুখ খোলেননি।
Reason for Mohammed Shami being dropped? 😅😂 #indvnz pic.twitter.com/tjK92Sz2ec
— Aditya (@PuneriSaiyan) July 9, 2019
Sounds like an amazing guy… pic.twitter.com/f3QFAZPq9a
— Ryan 👾 (@R_Star10) July 8, 2019
[আরও পড়ুন: কোচিংয়ে সাফল্যের পুরস্কার, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সর্বেসর্বা হলেন রাহুল দ্রাবিড়]
সর্বশেষ খবর
-
ভরতকে সরিয়ে ক্যাপ্টেন সোহিনী! ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর, ‘বিগ বস’ দূর্গে হুলুস্থুল
-
ঘরের দরজা খোলা, মেঝেয় পড়ে দম্পতির রক্তাক্ত দেহ! খুন নাকি অন্য কিছু?
-
ইট দিয়ে মাথা থেঁতলে ঘুমন্ত স্ত্রী ও ৩ কন্যাকে খুন! ভয়ংকর হত্যাকাণ্ড জয়পুরে
-
মেট্রো স্টেশনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ, রবিতে ব্লু লাইনে আংশিক বন্ধ পরিষেবা
-
‘উড়ন্ত দুর্গে’ চেপে দিল্লি, রাস্তায় বাহন ‘সেনাত’! কেন অভেদ্য পুতিন-যান? রয়েছে কী কী