আচমকাই ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়লেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)! গত শনিবার ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের ভারতীয় দল ঘোষণা করা হয়। সেখানে ছিলেন সিরাজ। কিন্তু মঙ্গলবার হঠাৎই ভারতীয় বোর্ড জানায়, ইংল্যান্ড সফরে যাচ্ছেন না সিরাজ। তাঁর পরিবর্ত হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণর নামও এদিন জানিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, কেন আচমকা কোপ পড়ল তারকা পেসারের উপর?
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, মেডিক্যাল টিম এবং দলীয় ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই ইংল্যান্ড সফরের দল থেকে সিরাজকে বাইরে রাখা হয়েছে। ম্যানেজমেন্ট চাইছে, আপাতত সিরাজের বিশ্রামে থাকা প্রয়োজন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কেন সিরাজের বিশ্রাম প্রয়োজন? বোর্ড মনে করছে, সামনে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতের সামনে। বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। সেকারণে সিরাজের ফিট থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
যদিও সিরাজ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তোয়াক্কা না করেই গতবছর ইংল্যান্ড সফরে টানা পাঁচটি টেস্ট খেলেছিলেন। প্রত্যেকটি ম্যাচেই সাফল্য পেয়েছেন। তখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বোর্ড কিছুই বলেনি। তাহলে এখন কেন সিরাজের ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এত আলোচনা, উঠছে প্রশ্ন। সিরাজের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে, যিনি শেষ টি-২০ খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। সদ্যসমাপ্ত আইপিএলে সিরাজ খেলেছেন ১৭টি ম্যাচ। প্রসিদ্ধ খেলেছেন ১২টি।
প্রসঙ্গত, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য প্রথমবারের মতো ভারতীয় দলে সুযোগ পেয়েছে মাত্র ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। আইপিএলে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় আসা এই কিশোরকে নিয়ে আগে থেকেই আগ্রহ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ঘোষিত তিনটি দলেই তাকে রাখা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হলে বয়সের দিক থেকে সে ভেঙে দিতে পারে শচীন তেণ্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড। এছাড়া ছেঁটে ফেলা হয়েছে হার্দিক পাণ্ডিয়া এবং রিঙ্কু সিংকে। এবার বাদ দেওয়া হল মহম্মদ সিরাজকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা