Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

বিরাটদের অনুপস্থিতিতেও অনুশীলনে খামতি রাখলেন না ধোনি

দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৭:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৭:৩৪

options
link
বিরাটদের অনুপস্থিতিতেও অনুশীলনে খামতি রাখলেন না ধোনি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার তৃতীয় ওয়ানডেতে ফের একবার মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা ও ভারত। এই ম্যাচটি জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে টিম ইন্ডিয়া। তার আগে শনিবার ফুরফুরে মেজাজেই রইলেন বিরাটরা। আকিলা ধনঞ্জয়কে নিয়ে কোথাও কোনও চিন্তার লেশমাত্রই নেই। তবে অনুশীলনে বিরাট কোহলি-সহ দলের ফাস্ট বোলাররা না এলেও উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত ম্যাচে ভুবনেশ্বর কুমারের সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দিলেও কোনও হেলদোলই যেন নেই মাহির। শনিবার তাই নেটে রীতিমতো ঘাম ঝরালেন তিনি।

WhatsApp Image 2017-08-26 at 10.42.56 AM

Advertisement

[কাজ করছে না ফেসবুক, বিশ্ব জুড়ে মাথায় হাত ইউজারদের]

এদিকে, ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধরের মতে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মিডল অর্ডারের হঠাৎ করে ভেঙে পড়ার রেশ আগামী ম্যাচগুলিতে কোনওভাবেই পড়বে না। বলেন, ‘এই ম্যাচ থেকে আমরা অনেককিছুই শিখতে পেরেছি। এগুলিই আমাদের সিরিজের পরবর্তী ম্যাচগুলিতে সাহায্য করবে।’ এর সঙ্গেই যোগ করেন, ‘আগামী ১৮ মাসে আমরা এরকম অনেক কিছুই শিখব। সিরিজ শুরুর আগে থেকেই আমরা একথা জানতাম।’ পাশাপাশি মহেন্দ্র সিং ধোনিরও প্রশংসা করলেন তিনি। বলেন, ‘এমএস খুবই প্রফেশনাল একজন খেলোয়াড়। প্রত্যেকটি ম্যাচে নিজের খেলার উন্নতির জন্য সবরকম চেষ্টা করছে ধোনি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[রিও অলিম্পিকে খেলতে যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল, মত সাইনার]

এরপরই দলের ব্যাটিং অর্ডারে পরীক্ষানিরীক্ষার প্রসঙ্গে অধিনায়ক বিরাট কোহলির কথারই পুনরাবৃত্তি ঘটে আর শ্রীধরের গলায়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অন্যান্য খেলোয়াড়দেরও ব্যাটিংয়ের সুযোগ দিতে চাই। কে এল রাহুল ওয়ানডে ম্যাচে সেভাবে ব্যাট করার সুযোগ পায় নি, তাই তাঁকে ওই দিন আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল। আগামিদিনেও এই ধরনের পরীক্ষা চলবে।বন্ধ হবে না। আমরা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটি খেলোয়াড়কে দেখে নিতে চাই। যাতে তাঁদের মধ্যে থেকে সেরাটা বের করে আনা সম্ভব হয়। এটা টিম ম্যানেজমেন্টেরই কাজ।’ এর সঙ্গেই গত ম্যাচে ছ’উইকেট পাওয়া আকিলা ধনঞ্জয়ের প্রশংসা করে বলেন, ‘ধনঞ্জয় গত ম্যাচে খুব ভাল বোলিং করেছে। আশা করি আগামী ম্যাচে আর এই ভুল করবে না আমাদের ব্যাটসম্যানরা।’

[চলতি মরশুমে বিসিসিআই ক্যালেন্ডারে নেই দলীপ ট্রফি]

ছবি এবং ভিডিও সৌজন্যে: দেবাশিস সেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.