সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটাই কি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) শেষ আইপিএল? আর কি হেলিকপ্টার শটে ছয় মারতে দেখা যাবে প্রিয় মাহিকে? গত মাসে আইপিএলের নিলামের পর থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। ২০২৩ সালে হাঁটুর চোট নিয়েই আইপিএল খেলেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। টুর্নামেন্টের পরে হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়। তার পর থেকেই সংশয় ছিল, আদৌ কি ২০২৪ সালের আইপিএলে নামতে পারবেন মাহি?
ধোনিকে অধিনায়ক হিসাবে দলে রেখেই ২০২৪ সালের স্কোয়াড প্রকাশ করেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দলের সূত্রে জানানো হয়েছিল, জানুয়ারি মাস থেকেই অনুশীলনে নামতে পারেন ধোনি। তবে হাঁটুর চোট সামলে কি আগের মতো দুরন্ত ব্যাটিং করতে পারবেন? আবার কি মাঠে নেমে খেলার মতো ফিটনেস থাকবে তাঁর? প্রিয় থালাকে নিয়ে প্রশ্ন ছিল চেন্নাই ভক্তদের মনে। তাঁদের চিন্তামুক্ত করবে ধোনির নতুন ভাইরাল ভিডিও। চেন্নাইয়ের হলুদ প্যাড পরে ব্যাটিং করছেন ধোনি, সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
[আরও পড়ুন: ‘টুয়েলভথ ফেল’-এ বাবা বিধুর ম্যাজিক, রনজি অভিষেকে পুত্রের সেঞ্চুরি]
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কালো হাতকাটা টিশার্ট আর নীল হেলমেট মাথায় ব্যাট করতে নেমেছেন মাহি। চেন্নাই সুপার কিংসের হলুদ প্যাড পরেই মাঠে দেখা যায় তাঁকে। ব্যাট হাতে অবশ্য শট মারেননি তিনি। ধোনি যে প্র্যাকটিস করতে নামবেন, সেকথা অবশ্য সিএসকে সূত্রে জানানো হয়নি। কিন্তু মাহির ভাইরাল ভিডিও দেখেই ভক্তরা নিশ্চিত,আগামী আইপিএলে ফের দেখা যাবে ধোনি ধামাকা।
MS Dhoni has started his preparations for IPL 2024. pic.twitter.com/zYKaV8mdnp
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 10, 2024
[আরও পড়ুন: এমবাপেকে নিয়ে জল্পনার মধ্যেই নতুন টুইস্ট! ফরাসি তারকাকে নিয়ে মুখ খুললেন পিএসজি প্রেসিডেন্ট]
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি