Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Rishabh Pant

শ্রীলঙ্কা সিরিজে ফর্মে ফিরতে মরিয়া, ‘গুরু’ ধোনিকে সঙ্গে নিয়েই অনুশীলনে পন্থ

রাঁচিতে একসঙ্গে অনুশীলন করেছেন দুই উইকেটরক্ষক-ব্যাটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৭:৫২

options
link
শ্রীলঙ্কা সিরিজে ফর্মে ফিরতে মরিয়া, ‘গুরু’ ধোনিকে সঙ্গে নিয়েই অনুশীলনে পন্থ zoom
প্রাক্তন ভারতীয় স্পিনার শাহবাজ নাদিমের সঙ্গে ঋষভ পন্থ এবং এমএস ধোনি। ছবি ইনস্টাগ্রাম।
Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে অনুশীলনে নেমে পড়েছেন ঋষভ পন্থ। ফর্মে ফিরতে মরিয়া তিনি। সেই কারণেই ‘গুরু’ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নিজেকে ঝালিয়ে নিতে নেমে পড়েছেন ২৮ বছরের ক্রিকেটার। রাঁচিতে একসঙ্গে অনুশীলন করেছেন দুই উইকেটরক্ষক-ব্যাটার। সেই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন প্রাক্তন ভারতীয় স্পিনার শাহবাজ নাদিম। 

জিমে তোলা ছবিতে ধোনিকে নীল ট্র্যাকস্যুটে এবং পন্থকে কালো টি-শার্ট ও শর্টসে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে নাদিম লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের সেরা দুই ফিনিশার– ঋষভ পন্থ এবং মাহি ভাই।’ সাদা বলের ক্রিকেটে আপাতত ভারতীয় দলের ভাবনায় না থাকলেও টেস্ট দলে শুভমান গিলের অন্যতম ভরসা পন্থ। জুনে মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের পর এবার শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আবার মাঠে নামবেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shahbaz Nadeem (@shahbaz1208)

গত আইপিএল একেবারেই ভালো কাটেনি পন্থের। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসাবে ৩১২ রান করলেও তাঁর দল পয়েন্ট টেবিলের তলানির শেষ করে। সেই হতাশা কাটিয়ে লাল বলের ক্রিকেটেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাঁর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে ভারতের সামনে কঠিন অঙ্ক। বাকি ন’টি টেস্টের মধ্যে অন্তত সাতটিতে জিততে হবে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জেতা অপরিহার্য। কারণ, এরপরই রয়েছে কঠিন নিউজিল্যান্ড সফর।

অন্যদিকে, চোটের জন্য গত আইপিএল একটি ম্যাচও খেলতে পারেননি ধোনি। ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে। শোনা যাচ্ছে, স্টিফেন ফ্লেমিং সরে যাওয়ার পর চেন্নাই সুপার কিংসের মেন্টরের দায়িত্ব নিতে পারেন প্রাক্তন ভারত অধিনায়ক। গত তিন মরশুমে প্লে-অফে উঠতে না পারা সিএসকে-র ক্রিকেট পরিচালনার দায়িত্বও ভবিষ্যতে তাঁর হাতেই তুলে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.