Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Neeraj Chopra

নীরজকে গালাগালি, পরিবারকে কুৎসিত আক্রমণ! ‘মদ্যপ’ কোচের বিরুদ্ধে লড়াইয়ে ‘সোনার ছেলে’

অলিম্পিকে সোনার মেডেল জয়ী নীরজ ও প্যারালিম্পিকে সোনাজয়ী সুমিত আন্টিল-সহ অনেকেই 'সাই'য়ের কোচের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২০:৪৮

options
link
নীরজকে গালাগালি, পরিবারকে কুৎসিত আক্রমণ! ‘মদ্যপ’ কোচের বিরুদ্ধে লড়াইয়ে ‘সোনার ছেলে’ zoom
নীরজ চোপড়া। ফাইল ছবি
Advertisement

নীরজ চোপড়াকে গালিগালাজ। পরিবার নিয়ে অকথ্য আক্রমণ। ভারতের কোচের এহেন কাণ্ডে শোরগোল দেশের ক্রীড়ামহলে। স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার জ্যাভলিন কোচ নাভাল সিংয়ের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ দায়ের করলেন ভারতের ‘সোনার ছেলে’। অলিম্পিকে সোনার মেডেল জয়ী নীরজ ও প্যারালিম্পিকে সোনাজয়ী সুমিত আন্টিল-সহ অনেকেই ‘সাই’য়ের কোচের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান।

একটি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমের মতে, গত ১০ এপ্রিল ‘সাই’য়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ভারতের প্যারালিম্পিক কমিটির কাছেও বিষ্যটি জানানো হয়েছে। নীরজের অভিযোগ, তিনি ও তাঁর পরিবারকে উদ্দেশ্য করে কুৎসিত আক্রমণ করেছেন নাভাল সিং। জানা গিয়েছে, মদ্যপান করে তিনি এহেন কাণ্ড করেছেন।

Advertisement

চিঠিতে তিনি জানিয়েছেন, ‘আমি ও আমার সতীর্থরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ চাই। আমরা দেশের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছি। আমরা মনে করি, খেলাধুলায় অবশ্যই মর্যাদা, শৃঙ্খলা এবং সম্মান বজায় রাখতে হবে। কোচ নাভাল সিংয়ের মন্তব্যগুলো শুধু অনুচিতই নয়, লজ্জাজনকও। আমার, আমার পরিবারের এবং সহ-খেলোয়াড়দের লক্ষ্য করে আপত্তিকর ভাষা প্রয়োগ করা হয়েছে। যা শুধু অপেশাদার নয়। শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। এই ধরনের অপমানজনক মন্তব্য শুনে আমি হতবাক এবং হতাশ।”

অন্যদিকে সুমিতের অভিযোগ, “তিনি মাতাল হয়ে আমাদের গালিগালাজ করেন এবং আমাদের পরিবারকেও নিয়ে নোংরা রেকর্ডিং পাঠান। অনেকে হয়তো চুপ থেকেছেন। কিন্তু আমি চাই ব্যাপারটা প্রকাশ্যে আসুক। অনেকে ব্যাপারটা আপসে মিটিয়ে নিতে চেয়েছিল।” তাঁর আরও বক্তব্য, “আমরা চাই, ভবিষ্যতে আর কোনও খেলোয়াড়কে যেন এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.