সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের দুনিয়ায় যা কখনও হয়নি, এবার তেমনটাই হল। গর্ভবতী হওয়ার কারণে এবার সবেতন ছুটি পাচ্ছেন মহিলা ক্রিকেটার। বছর দুয়েক আগেই প্রেমিকা লিয়া তাহুহুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিউজিল্যান্ডের মহিলা দলের অধিনায়ক অ্যামি স্যাটার্থওয়েট। জীবনের নয়া ইনিংস শুরু করে নজর কেড়েছিলেন সমকামী জুটি। সেই স্যাটার্থওয়েট আপাতত অন্তঃসত্ত্বা। আর তাঁকেই এবার মাতৃত্বকালীন ছুটির অনুমতি দিল কিউয়ি ক্রিকেট বোর্ড।
২০১৪ সালে বাগদান সেরেছিলেন দুই ক্রিকেটার। ২০১৭-য় বিয়ে হয় তাঁদের। আগামী বছর জানুয়ারিতেই মা হবেন বলে জানিয়েছেন কিউয়ি অধিনায়ক। তাই আপাতত বাইশ গজ থেকে বিরতি নিয়েছেন তিনি। ২০২১ সালে নিউজিল্যান্ডে হতে চলা মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে কামব্যাক করার ইচ্ছা রয়েছে তাঁর। অর্থাৎ আগামী বছর কোনও সিরিজেই দেখা যাবে না তাঁকে।
হোয়াইট ফার্নস সেন্ট্রাল চুক্তির তালিকায় থাকা ক্রিকেটারদের নাম সম্প্রতি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে অন্তঃসত্ত্বাদের ছুটিরও ব্যবস্থা করা হয়েছে। সেখানে রয়েছেন স্যাটার্থওয়েটের নামও। প্রথম ক্রিকেটার হিসেবে তিনিই মাতৃত্বকালীন ছুটির পেতে চলেছেন। অর্থাৎ বিরতিতে থাকাকালীনও সম্পূর্ণ বেতন পাবেন তিনি। ছুটির কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধিনায়ক বলেছেন, “লিয়া আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, যে আমি মা হতে চলেছি। নতুন বছরের শুরুতেই সংসারে নতুন অতিথি আসবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য দারুণ সময়। নতুন অধ্যায়ের জন্য যেন আর তর সইছে না।” সঙ্গে এও জানান, যখন তিনি মনে করবেন, ব্যাট হাতে ক্রিজে ফেরার সময় হয়েছে, তখনই ফিরবেন। তবে তাঁর আশা, বিশ্বকাপেই ফের ড্রেসিংরুমে পা রাখতে পারবেন। মাতৃত্বকালীন ছুটি দেওয়ায় বোর্ডকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
সর্বশেষ খবর
-
‘অন্তঃসত্ত্বা অবস্থায় সাইকেল চালানোও প্র্যাকটিস করেছি’, ‘অনেকদিন পর’ নিয়ে আড্ডায় চিত্রাঙ্গদা শতরূপা
-
‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন, খুলছে হরমুজ’, সাড়ে তিন মাসের সংঘাত পেরিয়ে বড় ঘোষণা ট্রাম্পের
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের