Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
ODI World Cup 2023

ODI World Cup 2023: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর! ওয়াংখেড়েতে বেকহ্যাম, শচীনের সঙ্গে মাতলেন আড্ডায়

ওয়াংখেড়েতে নেমে শচীনের সঙ্গে খেলতেও দেখা গেল বেকহ্যামকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২৩, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২৩, ১৫:৩৭

options
link
ODI World Cup 2023: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর! ওয়াংখেড়েতে বেকহ্যাম, শচীনের সঙ্গে মাতলেন আড্ডায় zoom

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, মুম্বই: ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ড মহারণ। আর সেই মহারণের উত্তাপ আরও বাড়িয়ে দিতে বাণিজ্য নগরীতে চলে এসেছেন ব্রিটিশ ফুটবলের মহাতারকা ডেভিড বেকহ্যাম।
বেকহ্যাম যে আসছেন ভারতে এবং ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখবেন, সেই খবর ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত হয়েছিল মঙ্গলবার। সেই খবরেই সিলমোহর পড়ল। আইসিসি থেকে সোশাল মিডিয়ায় শচীন ও বেকহ্যামের আলাপচারিতার ছবি পোস্ট করা হয়েছে। দুই পৃথিবী মিলে গেল বিশ্বকাপের মিলনমেলায়। কচিকাঁচাদের সঙ্গে সময় কাটাচ্ছেন  বেকহ্যাম, এমন ছবিও পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়।   

[আরও পড়ুন: সেমি যুদ্ধের ওয়াংখেড়েতে নাশকতার ছায়া! বাড়ল নিরাপত্তা]

 


ইউনিসেফের ‘গুডউইল অ‌্যাম্বাসাডর’ হিসেবে তিনদিনের জন‌্য ভারত (India) সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ইন্টার মায়ামি (Inter Miami FC) ক্লাবের কর্ণধার। তাঁর ক্লাবে সই করে ইতিমধ্যে বিশ্বফুটবলে তীব্র শোরগোল ফেলে দিয়েছেন কোনও এক লিওনেল মেসি (Lionel Messi)। বেকহ‌্যাম নিজগুণেও কম হীরকদ্যুতি ছড়ান না। খেলা ছাড়ার বহু, বহু বছর পরেও তাঁর মোহিনী শক্তি একই রকম অনির্বাণ, অটুট। এখনও তাঁকে এক পলক দর্শনের অভিলাষে হাজার-হাজারের জমায়েত হয়ে যায় মুহূর্তে।

Advertisement

সেই ডেভিড বেকহ‌্যাম ভারতে। সেমিফাইনালের ওয়াংখেড়েতে নেমে শচীনের সঙ্গে খেলতে দেখা গেল বেকহ্যামকে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথাও বললেন তিনি। ইংল্যান্ডের ফুটবলের রাজপুত্র ওয়াংখেড়েতে কোথায় বসবেন, তাঁর জন‌্য কী কী আয়োজন থাকবে না থাকবে, তা অনেক আগে থেকেই স্থির হয়ে গিয়েছে। ভারত-নিউজিল্যান্ড মহারণের উত্তাপ আরও বাড়িয়ে দিলেন বেকহ্যাম। 

[আরও পড়ুন: রোহিতদের সতর্ক করে গাভাসকরের দাবি কুলদীপকে সামলাতে সমস্যা হবে না কেনের]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.