সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিও (Virat Kohli) ভুল করেন! আহমেদাবাদের বারুদে ঠাসা ম্যাচের আগে ভুল জার্সি পরে মাঠে নেমে পড়েন কোহলি। পরে নিজের ভুল বুঝতে পেরে আবার জার্সি পরিবর্তন করেন বিরাট। কিন্তু ততক্ষণে নেটদুনিয়ায় বিরাটের ছবি ছড়িয়ে পড়ে। ভুলবশত সাদা স্ট্রাইপ দেওয়া টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে নেমে পড়েছিলেন কোহলি। পরে নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই ভারতের তেরঙ্গা স্ট্রাইপ দেওয়া জার্সি পরে নেন বিরাট।
[আরও পড়ুন: হায়দরাবাদের সমর্থন আহমেদাবাদে বদলে গেল টিটকিরিতে, এ কী শুনতে হল বাবরকে!]
এদিকে রোহিত শর্মা (Rohit Sharma) স্রোতের বিপরীতে সাঁতার কাটলেন। আহমেদাবাদে টস জিতে রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে সবকটি ভারত-পাক ম্যাচে যে অধিনায়ক টস জিতেছেন, সেই অধিনায়কই প্রথমে ব্যাটিং নিয়েছেন। কিন্তু হিটম্যান এবার টস জিতে প্রথমে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নেন। এতদিন পর্যন্ত দুদেশের কোনও অধিনায়কই ভারত-পাক ম্যাচে টস জিতে ফিল্ডিং নেননি। এবারই ব্যতিক্রম। এখনও পর্যন্ত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে সাতবারই ভারত জিতেছে।
[আরও পড়ুন:ICC ODI World Cup 2023: বিরাট ম্যাচ দেখতে আহমেদাবাদে অনুষ্কা, মাঝআকাশে সেলফি তুললেন শচীনের সঙ্গে]
সর্বশেষ খবর
-
স্কুলে ২০ লক্ষ টাকা তছরুপ প্রধান শিক্ষকের! মাথায় গোবর-ডিম ঢেলে ‘শাস্তি’ অভিভাবকদের
-
মনোবিজ্ঞানের মেধাবী ছাত্রী, ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ভারতীয় তরুণীর!
-
ভাঙল ইশান খট্টরের ৩ বছরের প্রেম! ‘ধুরন্ধর গার্ল’ সারা অর্জুনের সঙ্গে মাখোমাখো রোম্যান্সই কাল?
-
পালাবদলের বাংলায় সাইবার অপরাধে দাঁড়ি! শুরু ‘অপারেশন প্রহার’, গ্রেপ্তার শতাধিক জালিয়াত
-
অফিসের ব্যস্ততায় রান্নার সময় নেই? ৩ উপকরণে তৈরি হবে উপাদেয় জলখাবার, রইল ৬ রেসিপি