সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারনাস লাবুশানেকে (Marnus Labuschagne) স্লেজিং করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। টিভি ক্যামেরায় তা দেখা গিয়েছে। অজি ক্রিকেটারের মনোসংযোগ নষ্ট করার জন্যই ভারতীয়রা চেষ্টা করছিলেন। কারণ হেড ও লাবুশানে তখন ম্যাচ ধরার চেষ্টা করছেন।
অজিদের ইনিংসে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন ভারতীয় বোলাররা। তিন উইকেট দ্রুত হারিয়েছিল অস্ট্রেলিয়া। হেড ও লাবুশানে তখন ইনিংস গড়ার কাজ শুরু করেছেন। সেই সময়ে দেখা যায় কোহলি স্লেজিং করছেন লাবুশানেকে। অজি তারকাকে উদ্দেশ্য করে কোহলিকে কিছু বলতে দেখা গিয়েছে। কোহলি কী বলেছিলেন লাবুশানেকে? তার উত্তরে অজি তারকা বলেন, ”দর্শকরা প্রচণ্ড চিৎকার করছিল। ভারতের মাটিতে দর্শকদের উৎসাহ-উদ্দীপনার এই ঢেউ মারাত্মক। ভারতীয় দলের অনেকেই আমাকে স্লেজিং করছিল। আমাকে উদ্দেশ্য করে অনেক কিছু বলছিল ওরা। সত্যিটা হল, দর্শকদের প্রবল চিৎকারের জন্য ওরা কী বলেছিল, তা আমি শুনতেই পাইনি।”
[আরও পড়ুন: তরুণদের হঠাৎ মৃত্যুর ঝুঁকি হ্রাস করোনা টিকায়! রিপোর্ট প্রকাশ করে দাবি ICMR-এর]
কোহলি শীতল চাহনি দিচ্ছেন লাবুশানের দিকে, টিভি ক্যামেরায় ধরা পড়েছে তা। তবুও কিন্তু লাবুশানে ও হেডকে আউট করা যায়নি। লাবুশানে অবশ্য ফাইনালের পরিবেশ-পরিস্থিতি, আবহাওয়া, দর্শকদের উদ্দীপনা, উৎসাহের দারুণ প্রশংসা করছেন। লাবুশানে বলছিলেন, ”বাসে করে মাঠে আসার সময়ে দেখছিলাম দর্শকরা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন। ওই দৃশ্য দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন নীল সমুদ্র।”
ফাইনালে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা দেখার পরে মারনাস লাবুশানের মতো অনেকেরই মনে হয়েছে, এ যেন আমরা বনাম গোটা বিশ্বের লড়াই।
[আরও পড়ুন: ঘর ওয়াপসি, আসন্ন আইপিএলে ফের কেকেআর শিবিরে গম্ভীর]
সর্বশেষ খবর
-
‘হাত কেটে নেব’, সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের
-
আমলাদের গাড়ির পতাকাও এবার ‘ব’ মুক্ত, নকশায় ফিরল অশোক চক্র
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?