Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
PSL

বাতিল উদ্বোধনী অনুষ্ঠান, পাকিস্তানের গর্বের পিএসএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে, ক্ষমা চাইলেন নকভি

অন্যদিকে পিএসএল ছেড়ে একের পর এক ক্রিকেটার আইপিএলে চলে আসছেন। এবার শ্রীলঙ্কার দাসুন শনাকাকে সই করাল রাজস্থান রয়্যালস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৭:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৭:০৯

options
link
বাতিল উদ্বোধনী অনুষ্ঠান, পাকিস্তানের গর্বের পিএসএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে, ক্ষমা চাইলেন নকভি zoom
পাকিস্তান সুপার লিগে মুখোমুখি শাহিন আফ্রিদি ও বাবর আজম। ফাইল চিত্র

পাকিস্তান সুপার লিগ শুরু হতে দিন চারেক বাকি। তার আগেই বিরাট ঘোষণা পাক বোর্ডের। গোটা টুর্নামেন্ট আয়োজিত হবে রুদ্ধদ্বার। অর্থাৎ কোনও দর্শকের প্রবেশাধিকার থাকবে না। তার সঙ্গে ম্যাচের ভেন্যুও বদলানো হয়েছে। পিএসএলের সব ম্যাচ হবে মাত্র দু’টি শহরে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য আচমকা পাক বোর্ড সূচিতে বদল আনতে হচ্ছে।

যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য জেরবার। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বেই। আমেরিকা ও ইজরায়েল মিলিতভাবে ইরানে হামলা চালানোর পর কেটে গিয়েছে ২২ দিন। তেলের সংকটে ভুগছে অনেক দেশ। বিমান পরিষেবাও বিপর্যস্ত। সেসব মাথায় রেখেই পিএসএলের সূচি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হবে। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। ৮ ফ্র্যাঞ্চাইজির লিগ ৬টি শহরে হওয়ার কথা ছিল। তবে এই পরিস্থিতিতে পেশোয়ার, মুলতান, রাওয়ালপিন্ডি ও ফয়সলাবাদে আর ম্যাচ হবে। শুধু লাহোর ও করাচিতে সব ম্যাচ হবে না। তবে যুদ্ধ থামলে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হবে। এই পরিস্থিতির জন্য ক্ষমাও চেয়েছেন পিসিবি’র চেয়ারম্যান মহসিন নকভি।

Advertisement

তিনি বলেছেন, “আশা করি ১০-১৫ দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। জ্বালানি তেলের সংকটের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পুরো দেশের চলাচলে অনেক নিয়ন্ত্রণ এনেছেন। স্কুল বন্ধ রাখা হয়েছে, বাড়িতে কাজের ব্যবস্থা করা হয়েছে এবং ইদের ছুটি বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে আমরা ৩০ হাজার মানুষকে স্টেডিয়ামে নিয়ে আসার কথা বলতে পারি না। নিরাপত্তা ও বর্তমান সংকটের কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি দর্শক ছাড়া ম্যাচ হবে। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।” নকভি শুধু পিসিবি চেয়ারম্যান নন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

জ্বালানি তেলের সংকটের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পুরো দেশের চলাচলে অনেক নিয়ন্ত্রণ এনেছেন। এই পরিস্থিতিতে আমরা ৩০ হাজার মানুষকে স্টেডিয়ামে নিয়ে আসার কথা বলতে পারি না। নিরাপত্তা ও বর্তমান সংকটের কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি দর্শক ছাড়া ম্যাচ হবে।

তবে যে কোনও পরিস্থিতিতেই লিগ বাতিল করার কথা ভাবছে না পাক বোর্ড। কারণ এর পর আর লিগ আয়োজনের পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। এমনিতেও পিএসএল আয়োজন করা নিয়ে যথেষ্ট চাপে নকভিদের বোর্ড। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য রাওয়ালপিন্ডিতে ম্যাচ করা নিয়ে সংশয় ছিলই। অন্যদিকে পিএসএল ছেড়ে একের পর এক ক্রিকেটার আইপিএলে চলে আসছেন। এবার শ্রীলঙ্কার দাসুন শনাকাকে সই করাল রাজস্থান রয়্যালস। স্যাম কারানের জায়গায় তাঁকে নেওয়া হয়েছে। ক্যারিবিয়ান ক্রিকেটার গুদাকেশ মোতিও পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি কেকেআরে সই করেছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.