একটা সময়ে প্রতিজ্ঞা করেছিলেন, আফগানিস্তান বিশ্বকাপ না জিতলে বিয়েই করবেন না। তবে পরবর্তীতে একবার নয়, দু’বার বিয়ে করেছেন রশিদ খান। এবার বাবা হলেন তিনি। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে তিনি ম্যাচ খেলেছেন গুজরাট টাইটান্সের জার্সিতে। তার পরের দিনই তারকা স্পিনারের জীবনে খুশির খবর। রশিদের কোল আলো করে এল ফুটফুটে পুত্রসন্তান।
শনিবার নিজের ইনস্টাগ্রামে রশিদ সদ্যোজাতের ছবি পোস্ট করেন। সঙ্গে জানান, ‘হ্যালো গোটা বিশ্ব, এই হল আসলান খান। আমার ছেলে। আমার রাজপুত্রকে এই বিশ্বে স্বাগত জানাই।’ ভক্তদের কাছে রশিদর আবেদন, তাঁরা যেন খুদে আসলানের জন্য প্রার্থনা করেন। রশিদের এই পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বহু ক্রিকেটার। লাইক করেছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল-সহ ক্রিকেটারদের অনেকেই। উল্লেখ্য, এই প্রথমবার বাবা হলেন আফগান স্পিনার।
আরও পড়ুন:
View this post on Instagram
প্রসঙ্গত, গতবছর রশিদ খানের বিয়ে নিয়ে বেশ বিতর্ক বেঁধেছিল। নভেম্বর মাসের শুরুর দিকে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রশিদ। সেখানে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘গত ২ আগস্ট, ২০২৫ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি। নিকাহ সেরেছি এমন একজনের সঙ্গে, যাঁকে ভালোবাসা এবং শান্তির প্রতীক বলা যেতে পারে। এমন একজনকেই আমি জীবনসঙ্গী হিসাবে বরাবর চেয়েছিলাম।’ তবে স্ত্রীর ছবি প্রকাশ্যে আনেনি রশিদ।
এই পোস্টের পর থেকেই গুঞ্জন শুরু হয় রশিদের বিয়ে নিয়ে। ২০২৪ সালের ৩ অক্টোবর রশিদ ধুমধাম করে বিয়ে সেরেছিলেন। কাবুলের এক নামকরা হোটেলে বসে রশিদের বিয়ের বাসর। তিনি একা নন, বিয়ে হয় তাঁর আরও তিন ভাইয়ের। আমির খলিল, রাজা খান ও জাকিউল্লাহর সঙ্গে রশিদও বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের বছর ঘোরার আগেই দ্বিতীয় স্ত্রীর উল্লেখ করেন রশিদ। ফলে চর্চা শুরু হয়, আগের স্ত্রীর সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে তারকা স্পিনারের? নাকি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেছেন তিনি? এবার চর্চা চলছে আগস্ট মাসে বিয়ের পর এপ্রিল মাসে পুত্রের জন্ম নিয়েও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এশিয়াডে ব্যর্থ মানু, জাপানে অন্য ইভেন্টে পদক এলেও পিস্তল শুটিংয়ে শুধুই হতাশা!
-
‘সবকিছুর একটা সীমা থাকা উচিত’, হুমায়ুন-সায়নের উপর হামলায় ‘ট্রেন্ড’ মনে করালেন দিলীপ
-
কর্নাটকের বাসিন্দার দেহ ৯ খণ্ড সংযুক্ত আরব আমিরশাহীতে! নিখোঁজ স্ত্রী-পুত্র
-
পুজোর আগেই সস্তা হবে চিনি ও পেঁয়াজের দাম! কত টাকায় মিলবে? বড় বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্রিকেটের ‘ক’ না জেনেও ভারতকে বেগ, জাপানিদের শিক্ষিত করতে অভিনব ‘বর্ণপরিচয়ে’ মুগ্ধ শচীন