‘বন্ধু’ ভারতের জাহাজেও হামলা চালিয়েছে ইরান! শনিবার হরমুজ প্রণালী পার হওয়ার সময়ে আচমকাই ভারতীয় জাহাজ লক্ষ্য করে হামলা শুরু হয়। জাহাজের কর্মীরা আপাতত সুরক্ষিত রয়েছেন বলে খবর। তবে এবার প্রকাশ্যে এসেছে ভারতীয় জাহাজের একটি অডিও ক্লিপ। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভারতীয় জাহাজটিকে হরমুজ পেরনোর অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও হামলা হয়েছে।
শনিবার হরমুজ পেরনোর সময়ে আচমকাই ভারতীয় জাহাজ লক্ষ্য করে আক্রমণ শানায় ইরান সেনা। হতভম্ব হয়ে পড়েন জাহাজের নাবিক এবং অন্যান্য কর্মীরা। সেসময়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ভারতীয় জাহাজ সানমার হেরাল্ডের এক কর্মী । প্রকাশ্যে আসা অডিও ক্লিপে তাঁকে বলতে শোনা যায়, ‘সেপাহ নেভি। সেপাহ নেভি। মোটর ট্যাঙ্কার সানমার হেরাল্ড কথা বলছি। আপনারা তো আমার জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে আমাদের নাম রয়েছে। কিন্তু আপনারা এখন হামলা করছেন।”
আরও পড়ুন:
৩০ সেকেন্ডের ওই অডিও ক্লিপে ইরানি নৌসেনার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এটুকু স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারতীয় জাহাজটিকে ওই সময়ে হরমুজ পেরিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল ইরান। তারপরেও কেন হামলা? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। উল্লেখ্য, ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল ২০ লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, যুদ্ধের আবহে হরমুজ বন্ধ করে রাখলেও একাধিক ভারতীয় জাহাজকে ওই প্রণালী পেরনোর অনুমতি দিয়েছে ইরান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতেই এই বিশেষ অনুমতি মিলেছে বলে জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু শনিবার হামলার পরেই গোটা ঘটনার ব্যাখ্যা চেয়ে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশমন্ত্রক। এই ঘটনার নিন্দা করার পাশাপাশি ঠিক কী কারণে হামলা হল তা জানার চেষ্টা চলছে। তার মধ্যেই প্রকাশ্যে এল নতুন অডিও ক্লিপ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী
-
সন্তানদের সামনেই ফরাসি তরুণীকে গণধর্ষণ! ২ যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাক আদালত