Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Ravi Ashwin

অস্ট্রেলিয়াকে হারানোর পরে বিরল দৃশ্য মোহালিতে, রাতেও ব্যাটিং অনুশীলন করছেন অশ্বিন

রইল অশ্বিনের ব্যাটিং অনুশীলনের ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১৬:৫১

options
link
অস্ট্রেলিয়াকে হারানোর পরে বিরল দৃশ্য মোহালিতে, রাতেও ব্যাটিং অনুশীলন করছেন অশ্বিন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতেও ব্যাটিং অনুশীলন করছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। শুক্রবার অস্ট্রেলিয়াকে হারানোর পরে দেখা যায় তারকা অফস্পিনার ব্যাটিং অনুশীলন করছেন। অশ্বিনের ব্যাটিং অনুশীলনের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়নি অশ্বিনের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেওয়া হয়েছে তাঁকে। ১৮ মাস পরে ওয়ানডে দলের প্রথম একাদশে জায়গা পেয়েছেন শুক্রবার। অজিদের বিরুদ্ধে এক উইকেট নেন তিনি। মোহালিতে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচের আগে অশ্বিনকে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলতে দেখা গিয়েছিল ২০২২ সালে। সেবার প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। 

[আরও পড়ুন: শুভমান-রুতুরাজের পর রাহুল-সূর্যর দাপট, অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া]

মোহালিতে অস্ট্রেলিয়াকে হারানোর পরে দেখা যায় অশ্বিন ব্যাটিং অনুশীলন করছেন পুরোদমে। ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ার বলেন, ”সরাসরি পিচে ব্যাটিং অনুশীলন করছে অশ্বিন। সাপোর্ট স্টাফও ওকে নিয়ে খাটছে। রাত দশটা বেজে গিয়েছে। তবুও কাজ করেই চলেছে অশ্বিনকে নিয়ে। রাহুল দ্রাবিড় স্ক্যোয়ার লেগে, বিক্রম রাঠোর স্লিপে, মার্ক ওয়া ফাইন লেগে। বোঝাই যাচ্ছে প্রস্তুতি কত ভালো হচ্ছে। আমি নিশ্চিত ম্যানেজমেন্ট ওকে ব্যাটিং নিয়ে খাটতে বলেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

 

[আরও পড়ুন: সোমবার হোম ম্যাচ ইস্টবেঙ্গলের, সমর্থকদের কথা চিন্তা করে পরিবহণ মন্ত্রীর কাছে চিঠি পাঠাল লাল-হলুদ]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.