Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Virat Kohli

টেস্ট অবসরের এক সপ্তাহ আগেই শাস্ত্রীর সঙ্গে কথা! কী বলেছিলেন কোহলি?

শাস্ত্রীর মতে, আরও দুই-তিন বছর টেস্ট খেলতে পারতেন কোহলি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৫, ১৩:৪৩

options
link
টেস্ট অবসরের এক সপ্তাহ আগেই শাস্ত্রীর সঙ্গে কথা! কী বলেছিলেন কোহলি? zoom
ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা যথেষ্ট সুবিদিত। আচমকা টেস্ট অবসরের আগে শাস্ত্রীর সঙ্গে কথাও বলেন তিনি। কিন্তু কেন লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি? সেই কারণ ফাঁস করলেন শাস্ত্রী। সেই সঙ্গে তিনিও একটু অবাক কোহলির সিদ্ধান্তে।

১২ মে সকালে ইনস্টাগ্রাম পোস্টে কোহলি জানান, ১৪ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টানছেন। একদিকে যেমন সমর্থকদের মধ্যে হতাশা, তেমনই এই প্রশ্নও ঘুরছে কেন এই সিদ্ধান্ত? অনেক জল্পনাও ঘুরছে চারদিকে। তার মধ্যেই শাস্ত্রী জানিয়েছেন, তাঁর সঙ্গে এক সপ্তাহ আগেই কোহলির কথা হয়। কী কথা হয়েছিল দুজনের মধ্যে?

Advertisement

শাস্ত্রীর বক্তব্য, “সিদ্ধান্ত ঘোষণার সপ্তাহ খানেক আগে ওর সঙ্গে আমার কথা হয়। কোহলির কাছে বিষয়টা অত্যন্ত পরিষ্কার ছিল। কোনও আক্ষেপ ছিল না ওর মধ্যে। আমিও কিছুটা অবাক হয়েছিলাম ওর সিদ্ধান্তে। আমার মতে ও আরও দুই-তিন বছর টেস্ট খেলতে পারত। কিন্তু যখন কেন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে, তখন মনই শরীরকে নির্দেশ দেয়। হয়তো শারীরিকভাবে আপনি অনেকের থেকে বেশি ফিট। কিন্তু মানসিকভাবে নিজেকে শেষ বলে মনে হলে আর টানা সম্ভব হয় না।”

শাস্ত্রীর মতে, গোটা বিশ্বজুড়ে কোহলির প্রচুর ভক্ত। সবসময় তাঁকে নিয়েই আলোচনা হয়। সেটাই সম্ভবত কোহলির বিধ্বস্ত হয়ে পড়ার কারণ। তিনি বলছেন, “গত দুই দশকে ওর থেকে জনপ্রিয় কোনও ক্রিকেটার আসেনি। সব সময় মাঠে ১০০ শতাংশ দিয়েছে। যেন ওকেই সব উইকেট তুলতে হবে, ওই সব রান করবে। নিজেকে এতটা নিয়োজিত করে ফেললে, দ্রুত ফুরিয়ে যাওয়ার সম্ভাবনাও বাড়ে। তার জন্য বিশ্রাম দরকার, তার জন্য নিজেকে সব কিছুর থেকে আলাদা করে নিতে হয়। তাছাড়া কোহলির তো আর নিজেকে প্রমাণ করার কিছু নেই।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.