সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে সাধারণত আগ্রাসী মেজাজেই দেখা যায় তাঁকে। আবার মজা করতেও বিরাট কোহলির (Virat Kohli) জুড়ি মেলা ভার। কখনও গানের ছন্দে কোমর দুলিয়েছেন তিনি। কখনও বা সতীর্থদের সঙ্গে মশকরা করেছেন। রবিবারের ইডেনে নাইটদের (Kolkata Knight Riders) বিরুদ্ধেও নতুন অবতারের ধরা দিলেন বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) তারকা। এদিন তিনি ‘ভয়’ দেখালেন কেকেআরের সুনীল নারিনকে (Sunil Narine)।
ঠিক কী কাণ্ড করলেন ‘কিং’ কোহলি? রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। নাইটদের হয়ে ওপেন করতে আসেন ফিল সল্ট আর সুনীল নারিন। কিন্তু বল করবেন কে? হঠাৎই দেখা যায় ‘অরেঞ্জ ক্যাপ’ খুলে হাত ঘোরাচ্ছেন বিরাট। যদিও শেষ পর্যন্ত বল করলেন না। বরং নারিনের সঙ্গে মজায় মেতে উঠলেন তিনি।
[আরও পড়ুন: ‘আমাকে কখনও স্ট্রাগল করতে হয়নি, ওদের লড়াইটা দেখুন’, বিরাটের মুখে কাদের কথা?]
কেকেআর ব্যাটারকে আসতে দিয়েই আগ্রাসী ভাবে তাঁর দিকে এগিয়ে যান বিরাট। তার পর গলায় নিজের আঙুল টেনে ‘ভয়’ দেখান তিনি। যা আগে করতে দেখা যেত ডবলিউ ডবলিউ ই (WWE) তারকা আন্ডারটেকারকে (Undertaker)। প্রতিপক্ষকে হারানোর আগে এভাবেই তিনি ইঙ্গিত করতেন। এদিন বিরাটও সেই ভঙ্গিই করলেন বিরাট। যেন ব্যাট করতে এলেই নারিনকে আউট করবেন তিনি।
🏏 Virat Kohli threatened Sunil Naraine (Funny Moment)#KKRvRCB #PBKSvGT pic.twitter.com/SbYFcu1CZY
— Sandeep Phogat (Modi Ka Parivar) (@PhogatFilms) April 21, 2024
বিরাটের ‘শাসানি’ সত্ত্বেও প্রথম ইনিংসে ভালো রান তুলল নাইটরা। নারিন এদিন ব্যর্থ হলেও ঝড় তোলেন ফিল সল্ট। মাত্র ১৪ বলে ৪৮ রান করেন তিনি। শেষ বেলায় রাসেল-রমনপ্রীতের ব্যাটে ভর করে ২২২ রানে থামে কলকাতার ইনিংস।
[আরও পড়ুন: রোহিতের আপত্তির জের, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বদলের ভাবনা বিসিসিআইয়ের]
সর্বশেষ খবর
-
যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু