সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন পরে দুর্দান্ত কামব্যাক করে বলিউড মাতিয়ে দিয়েছেন ববি দেওল (Bobby Deol)। অ্যানিম্যাল ছবিতে কোনও কথা না বলে স্রেফ বডি ল্যাঙ্গুয়েজেই মাত করেছেন অভিনেতা। ছবি হিসাবে অ্যানিম্যাল কেমন, তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। তবে ববি দেওলের দুরন্ত পারফরম্যান্স নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এবার তাঁর ভক্তদের তালিকায় জুড়েছে নয়া নাম- রিঙ্কু সিং (Rinku Singh)।
অ্যানিম্যাল ছবির দ্বিতীয়ার্ধে একটি আরবি গানের সুরে পা মেলাতে মেলাতে আত্মপ্রকাশ করে ববি দেওলের চরিত্রটি। ইতিমধ্যেই নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয় হয়েছে জামাল কুদু গানটি। আমজনতা থেকে তারকা- সকলেই এই গানে রিল বানানোয় মেতে উঠেছেন। এবার রিঙ্কুকেও দেখা গেল এই গানের তালে পা মেলাতে। ববি দেওলের মতো করেই নেচে উঠেছে ভারতীয় দলের তরুণ তারকা।
[আরও পড়ুন: ‘বাজবল’ ব্র্যান্ডেই ভারতকে হারানো সম্ভব? বিরাট-রোহিতদের বিরুদ্ধে ‘মাইন্ডগেম’ শুরু করে দিলেন মাইকেল ভন]
চলতি বছরের আইপিএল থেকেই দুরন্ত ছন্দে ছিলেন নাইট রাইডার্স তারকা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নজর কেড়েছে তাঁর ব্যাটিং। আপাতত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন রিঙ্কু। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দিনই অন্য অবতারে দেখা গেল তাঁকে। জামাল কুদু গানের তালে রিঙ্কুর নাচের ভিডিও পোস্ট করেছে কেকেআর।
BRB, -ing our heads with @rinkusingh235 ! #AnimalMovie | @AnimalTheFilm @thedeol pic.twitter.com/V0uKG2eRM5
— KolkataKnightRiders (@KKRiders) December 12, 2023
রিঙ্কু সিং এখন ভক্তদের হৃদয়ের রাজা। রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখার জন্য আন্দ্রে রাসেলের মতো ক্যারিবিয়ান তারকা টিভি খুলে বসেন। নাইট রাইডার্সে রিঙ্কু সতীর্থ নিজেই জানিয়েছেন একথা। সেই রিঙ্কুর সই সংগ্রহের জন্য, তাঁর সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল ভক্তরা। তার মধ্যেই প্রিয় ক্রিকেটারের নয়া অবতার দেখে খুশি তাঁর ভক্তরা।
[আরও পড়ুন: আরও একটি রেকর্ড, পঞ্চাশ গোলের পরও রোনাল্ডো বলছেন, ‘পিকচার আভি বাকি হ্যায়’]
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের