Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Rohit Sharma

টি-২০ সিরিজে লজ্জার হার, ওয়ানডেতে টিম ইন্ডিয়ার হাল ফেরাতে ইংল্যান্ডে প্রস্তুতি শুরু রোহিতের

টি-টোয়েন্টি সিরিজ চলায় তিনি এখনও ভারতীয় দলের সঙ্গে যোগ দেননি। তবে অনুশীলনে কোনও খামতি রাখছেন না হিটম্যান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৬:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৬:৪১

options
link
টি-২০ সিরিজে লজ্জার হার, ওয়ানডেতে টিম ইন্ডিয়ার হাল ফেরাতে ইংল্যান্ডে প্রস্তুতি শুরু রোহিতের zoom
অনুশীলনে রোহিত শর্মা। ফাইল ছবি।

টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ১৪ জুলাই থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য।

আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডেও টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার অবস্থা তথৈবচ। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টানা ছয় ম্যাচে জয়হীন ভারত। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে বৈভব সূর্যবংশীদের হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে আসন্ন ওয়ানডে সিরিজের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। ৫০ ওভারের ক্রিকেটেই ঘুরে দাঁড়ানোর দিকে নজর গৌতম গম্ভীরের দলের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়ানডে সিরিজ শুরুর সপ্তাহখানেক আগেই লন্ডনে পৌঁছে গিয়েছেন রোহিত। টি-টোয়েন্টি সিরিজ চলায় তিনি এখনও ভারতীয় দলের সঙ্গে যোগ দেননি। তবে অনুশীলনে কোনও খামতি রাখছেন না হিটম্যান। নিজের উদ্যোগে বার্কশায়ারের স্লগ ক্রিকেট ক্লাবে দু’দিন অনুশীলন করেছেন তিনি। স্থানীয় বোলারদের বিরুদ্ধে ব্যাটিংয়ের পাশাপাশি পুরনো বন্ধুদের সঙ্গেও সময় কাটিয়েছেন। এরপর ব্লনডিন পার্কের সুইনকোম্ব ক্রিকেট ক্লাবে আরও কয়েক দিন অনুশীলন করে বার্মিংহামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানেই ১৪ জুলাই প্রথম ওয়ানডে।

ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ক্রিকেটে রোহিতের পরিসংখ্যান যথেষ্ট উজ্জ্বল। ২৭টি ম্যাচে ৬৪.৯০ গড়ে ১,৪২৮ রান করেছেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে দলকে সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য। একই সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার ইচ্ছাও রয়েছে রোহিতের। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে হারের আক্ষেপ যায়নি তাঁর। আসন্ন বিশ্বকাপে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করানোর স্বপ্ন দেখছেন তিনি।

আইপিএলের পর খুব বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেললেও, এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে নামেননি। টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধুই ওয়ানডে খেলেন। তাই ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না অভিজ্ঞ এই ওপেনার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.