সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে নাকি ওপেন করবেন বিরাট কোহলি। একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর এমনই।
কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানাচ্ছেন, কোহলি ওপেন করবেন এমন খবরের সত্যতাই নেই। টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T-20 World Cup 2024) কারা ওপেন করবেন, তা এখনও স্থির হয়নি। পডকাস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বলতে শোনা গিয়েছে, ”আমরা এখনও এবিষয় নিয়ে আলোচনাই করিনি। বিশ্বকাপে কারা ওপেন করবেন, তা এখনও স্থির হয়নি। রাহুল ভাই, অজিত ভাই বা আমি কিছু না বললে সব ভুয়ো।”
[আরও পড়ুন: ‘ধোনি আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে আসছে’, উইকেট কিপিং নিয়ে মুখ খুললেন রোহিত]
এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দশ জন ভারতীয় ক্রিকেটারের জায়গা পাকা। বাকি কয়েকটি পজিশনের জন্য লড়াই হবে। তবে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর, হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে রোহিতের এখনও কথাবার্তা হয়নি বলেই জানিয়েছেন হিটম্যান।
রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব, পেসার জশপ্রীত বুমরাহ, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, উইকেট কিপার ঋষভ পন্থ, পেসার অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব বিশ্বকাপের দল থাকছেনই।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ ভারতীয় তারকার জায়গা পাকা! বোর্ড কর্তার দাবি ঘিরে জোর চর্চা]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক