সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় কেবেরহায় নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন রন।
১৯৫০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেছিলেন রন। জাতীয় দলের জার্সিতে সেটাই ছিল তাঁর প্রথম এবং শেষ সিরিজ। এমনিতে রন টপ অর্ডার ব্যাটার ছিলেন। তবে দরকারে উইকেটরক্ষকের দস্তানাও পরেছেন। ১৯৫০ সালে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন ১৯৫৯-৬০ মরশুম পর্যন্ত। প্রোটিয়াদের ঘরোয়া ক্রিকেটে বেশ সফল ছিলেন রন। তাঁর গড় ছিল একচল্লিশের উপর।
রনের আগে বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার ছিলেন জন ওয়াটকিন্স। ২০২১ সালে ৯৮ বছর বয়সে মারা যান এই অজি ক্রিকেটার। তারপর রন ড্রেপার প্রবীণতম ক্রিকেটারের তকমা পান। শুক্রবার তিনিও প্রয়াত হলেন। তাঁর জামাই নিল টমসন রনের মৃত্যুর খবর জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহলে রনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
এবার বিশ্বের প্রবীণতম জীবিত টেস্ট ক্রিকেটারের তকমা পেলেন নীল হার্ভে। তিনিও ১৯৫০ সালের সেই সিরিজে খেলেছেন। তাঁর বর্তমান বয়স ৯৬ বছর। দ্বিতীয় প্রবীণতম টেস্ট ক্রিকেটার হিসাবে জীবিত নিউজিল্যান্ডের ট্রেভর ম্যাকমোহন। তাঁর বয়স ৯৫ বছর ১১২ দিন।
সর্বশেষ খবর
-
‘রা’ বললেই পরম আনন্দ, ‘ধা’-তে ধাবিত কৃষ্ণ! গৌড়ীয় মঠে ১০৭তম রাধাষ্টমী মহোৎসব
-
হাসিনার প্রত্যাবর্তন থেকে মক্কা চুক্তি, বহু প্রশ্ন উত্তরহীন ভেসে বেড়াচ্ছে বাংলাদেশে
-
কমিশনে ঝুলে প্রতীক সিদ্ধান্ত, শিয়রে উপনির্বাচন! ঋত শিবিরের ১০ তৃণমূূল বিধায়ককে চিঠি স্পিকারের
-
পঁচাত্তরেও ত্বক চাই টানটান! বাড়ি বেচে, সারাজীবনের সঞ্চয় উড়িয়ে পার্লারে ৪ কোটি বিল মেটালেন বৃদ্ধা
-
সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধ জাহাজের! ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ দিল্লির