সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলতে গেলে বিনা প্রতিরোধেই প্রথম টেস্ট ম্যাচ জিতে নিল ভারত (India)। অস্ট্রেলিয়া (Australia) শিবিরে কোনও প্রতিরোধই করতে পারল না। ৩২.৩ ওভারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের ইনিংস। স্টিভ স্মিথদের অসহায়তা দেখে কটাক্ষ করলেন অজয় জাদেজা (Ajay Jadeja)। বললেন, অজিদের ক্ষতে লেবু-নুন ঘষে দিয়েছে ভারতীয়রা।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে জাদেজা বলেছেন, ”প্রথম দু’দিন খুবই যন্ত্রণার ছিল। অস্ট্রেলিয়া পুড়ে গিয়েছে, আহত হয়েছে। কিন্তু আজকে প্রথম সেশনে, অস্ট্রেলিয়ার ক্ষতে লবণ আর লেবু ঘষে দিয়েছে ভারত।”
[আরও পড়ুন: Border-Gavaskar Trophy: রবির তেজে ৩২ ওভারেই শেষ অস্ট্রেলিয়া, আড়াই দিনে নাগপুর টেস্ট জয় ভারতের]
শনিবার প্রথম টেস্টে ভারতের জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে আরও একধাপ এগলো ভারত। চলতি চার টেস্টের সিরিজ ২-০ অথবা ৩-১-এ জিতলেই ফাইনালে পৌঁছে যাবেন রোহিত শর্মারা।

চিন্নাস্বামীতে ১৯৯৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অজয় জাদেজার মারমুখী ইনিংস সবার মনে আছে। সেই জাদেজা ভারতের ক্রিকেটার অক্ষর প্যাটেলের ভূয়সী প্রশংসা করেছেন। ৯ নম্বরে নেমে ৮৪ রানের ইনিংস খেলেন অক্ষর। জাদেজা বলছেন, ”সম্প্রতি ব্যাট হাতে ভাল পারফর্ম করছে অক্ষয়। পিচ খুব একটা সহজ ছিল না ব্যাট করার ক্ষেত্রে। রোহিত যেভাবে ব্যাট করেছে, অক্ষরও ঠিক একই ভাবে ব্যাট করেছে। অক্ষরকে দেখে মনে হয়েছে পিচে জুজু নেই। ব্যাটার হওয়ার জন্য রবীন্দ্র জাদেজাকে ৩০-৪০টি টেস্ট খেলতে হয়েছে। অক্ষর প্যাটেল ৩-৪টি টেস্টেই ভাল ব্যাটার হয়েছে।”
[আরও পড়ুন: ধরমশালা থেকে সরতে পারে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, আচমকা কেন অনিশ্চয়তা?]
সর্বশেষ খবর
-
আগের মতোই সবটা উপভোগ করছি, চোট সারানো মেসির বার্তায় স্বস্তিতে আর্জেন্টিনা
-
গেরুয়া আবির মেখে বিজেপি হওয়ার চেষ্টা! ‘তোলাবাজ’ তৃণমূল নেতাকে সবুজ আবির মাখিয়ে তাড়াল কর্মীরা
-
ফের বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, পয়লা সপ্তাহে টিআরপির সেরা দশে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’
-
দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবস্থান নিয়ে প্রশ্নের মাঝে কলকাতা ফিরলেন সায়নী, শিবির বদল নিয়ে কী বললেন?
-
হুবহু ফরাসি ছবি থেকে টোকা আলিয়ার ‘আলফা’! টিজার প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে