ক্রিকেট ছেড়েছেন প্রায় ১৩ বছর আগে। কিন্তু এখনও শচীন তেণ্ডুলকরকে আউট করা অসম্ভব। সেটা মাটিতে হোক বা আকাশ পথে। এবার বিমানেই ক্রিকেটের স্কিল দেখালেন মাস্টার ব্লাস্টার। সেখানে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আউট করে দেখাও। সেই প্রতিপক্ষ কারা? শচীনের মেয়ে সারা ও পুত্রবধূ সানিয়া চন্দোক।
সোশাল মিডিয়ায় সম্প্রতি শচীন যে ভিডিও আপলোড করেছেন, তা দেখে নেটিজেনরা মুগ্ধ। ব্যক্তিগত বিমানে সফর করছেন তিনি। যেখানে ছিল তাঁর পরিবার। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে উচ্চতায় থাকো না কেন, নিজের আচরণ বদলাবে না।’ সেখানে সারা ও সানিয়ার সঙ্গে ক্রিকেট খেলছেন তিনি। স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেন, ‘তোমরা আমাকে কখনই আউট করতে পারবে না।’
আরও পড়ুন:
ভাইরাল ভিডিওয় দেখা যায়, পুত্র অর্জুনের স্ত্রী সানিয়া তাঁকে বল করছেন। শচীন প্রথমে সোজা ব্যাটে খেলছিলেন। তখন তিনি বলেন, “যদি উলটো দিক দিয়ে ব্যাট করি, তাহলে আউট করার সুযোগ পাবে।” পরে ব্যাট উলটে হাতল দিয়ে বল খেলেন। আর আশ্চর্যের বিষয়, সবকটি বল হাতলের মাঝখান দিয়েই খেলছিলেন। তবে শেষমেশ তিনি ধরাই পড়ে যান। সানিয়ার বলে শচীনের ক্যাচ ধরে ফেলেন সারা। যতই হোক, তিনি তো শচীনের মেয়ে। উল্লাসে মেতে ওঠেন সারা-সানিয়া। হেসে ওঠেন শচীনও।
Altitude jo bhi ho, attitude change nahi hona chahiye. 😄 pic.twitter.com/TPbsNUe2Op
— Sachin Tendulkar (@sachin_rt) June 12, 2026
ভিডিও দেখে নেটিজেনদের বক্তব্য, মাটিতে হোক বা আকাশে, তিনি ‘ক্রিকেটের ঈশ্বর’। মাঝ আকাশেও শচীন অনায়াসে ব্যাট করতে পারেন। আবার অনেকের বক্তব্য, ‘শচীনের সঙ্গে তাঁর যে পরিবারের কতটা আত্মিক সম্পর্ক সেটাও বোঝা যায়।’ কেউ আবার বলছেন, ‘ক্রিকেট ছাড়া মাস্টার ব্লাস্টারকে ভাবাই যায় না।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘লোভ সামলাতে পারিনি’, লোটে মাছের গন্ধ পেয়েই গেরস্থ বাড়িতে ঢুকে রসনাতৃপ্তি রূপার
-
বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!
-
কর্মক্ষেত্রে ‘ফ্রেন্ড বম্বিং’-এর শিকার হলেই চাকরি গেল বলে! কীভাবে সতর্ক থাকবেন?
-
বর্ষার শুরুতেই ঘুরে আসুন ভারতের এই নৈসর্গিক ভারজিন স্থানে, হদিশ দিলেন আনন্দ মহিন্দ্রা
-
রবিতে বিসিএস পরীক্ষা, সকাল থেকেই চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি