Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

শচীনের পর এবার অবসর নিচ্ছে তাঁর ১০ নম্বর জার্সিটিও!

দীর্ঘ ২৩ বছর নানা ইতিহাসের সাক্ষী থেকেছে এই জার্সি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৭:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৭:২৩

options
link
শচীনের পর এবার অবসর নিচ্ছে তাঁর ১০ নম্বর জার্সিটিও! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ নম্বর জার্সিটা দীর্ঘ ২৩ বছর নানা ইতিহাসের সাক্ষী থেকেছে। ক্রিকেট ঈশ্বরের গায়ে উঠতে পারায় গর্বিত হয়েছে। কিন্তু গত ৫ বছর থেকে প্রভুই যখন বাইশ গজে নেই, তখন সেই বা থাকে কেন। তাই অবসর নিতে চলেছে সেও।

ভারতীয় দলকে বিশ্ব মঞ্চের সর্বোচ্চ আসনে পৌঁছে দিয়েছিলেন ১০ নম্বর জার্সিধারী শচীন তেণ্ডুলকর। ২০১২ সালে আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর প্রায় পাঁচ বছর সেই জার্সিকেও আর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে দেখা যায়নি। বিসিসিআই বলছে, মাস্টার ব্লাস্টারের মতো এবার সেও অবসর নিতে চলেছে। আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা না হলেও ইঙ্গিত তেমনই। শচীনের সঙ্গে ১০ নম্বর জার্সি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ওই নম্বরটির সঙ্গে অন্য কোনও ক্রিকেটারের মুখ ভাবতেই পারেন না ক্রিকেটভক্তরা।

Advertisement

[আইজল সমর্থকদের মারের অভিযোগে গ্রেপ্তার ৮ লাল-হলুদ ফ্যান]

কয়েক মাস আগে শ্রীলঙ্কা সফরে থাকাকালীন এই জার্সি তুলে দেওয়া হয়েছিল মুম্বই পেসার শারদুল ঠাকুরের হাতে। শচীনের জার্সির উত্তরসূরি হতে পেরে আপ্লুত হয়েছিলেন পেসার। কিন্তু সে স্মৃতি তাঁর পক্ষে বিশেষ সুখকর হয়নি। অনুগামীদের রোষের মুখে পড়তে হয় শারদুলকে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয় তাঁকে। প্রশ্ন ওঠে, শারদুল কি সত্যিই এই জার্সি গায়ে চাপানোর যোগ্য? এমন সিদ্ধান্ত নেওয়ায় বিসিসিআই-এর প্রতিও ক্ষোভ উগরে দিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। তাই এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঠিক করেছে, ১০ নম্বর জার্সির স্মৃতি আজীবন শচীনের নামের সঙ্গেই জুড়ে রাখা হবে। শোনা যাচ্ছে, গোটা দলের সঙ্গে আলোচনা করেই ১০ নম্বর জার্সির অবসরের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

কিন্তু সমস্যা হল আইসিসি-র নিয়ম অনুযায়ী কোনও জার্সি নম্বরকে বিদায় জানানো যায় না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে গিয়ে এ বিষয়ে আরজি জানাতে হবে। তাই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না করলেও শচীনের ব্যবহৃত জার্সি নম্বর আর কাউকে না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে আর ভারতীয় শিবিরে ১০ নম্বর জার্সিকে দেখা যাবে না বলেই সূত্রের খবর।

[জাহির-সাগরিকার বিয়ের পার্টিতে নেচে মাতালেন বিরুষ্কা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.