সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় শিবিরের জন্য উদ্বেগজনক খবর! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে চোট পেলেন সহ-অধিনায়ক শুভমান গিল। তিনি হাতে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। কতটা গুরুতর তাঁর চোট? রবিবার সন্ধ্যায় খেলতে পারবেন তিনি?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অনুশীলনের সময় চোটের কবলে পড়েন গিল। তিনি চোট পাওয়ার পর ফিজিও সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চিকিৎসাও শুরু করেন। এরপর গিলকে ফিজিওর সঙ্গে মাঠের বাইরে বেরিয়ে যেতে দেখা যায়। সোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, আঘাত লাগার পর গিল যথেষ্ট কষ্টে ছিলেন। তাঁর হাতে আইস ব্যাগও লাগানো হয়।
ঘটনার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীর দীর্ঘক্ষণ কথা বলেন গিলের সঙ্গে। তাঁর ওপেনিং সঙ্গী অভিষেক শর্মা সেই সময় গিলের পাশেই ছিলেন। তিনি জলের বোতল খুলতে সাহায্য করেন।
এমন পরিস্থিতিরতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাকিস্তান ম্যাচে কি খেলবেন ভারতীয় দলের সহ-অধিনায়ক? শুভমানের চোট নিয়ে ইতিমধ্যেই একটা রিপোর্ট সামনে এসেছে। তাতে বলা হয়েছে, গিলের আঘাত গুরুতর নয়। খুব সামান্য চোট লেগেছিল তাঁর। রিপোর্টে আরও বলা হয়েছে, প্রাথমিক শুশ্রূষার কিছুক্ষণ পর তিনি শুভমান আবার অনুশীলন শুরু করেন। এই খবরে টিম ইন্ডিয়া যে হাঁপ ছেড়ে বাঁচবে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, আমিরশাহী ম্যাচে তিনি ২০ রানে অপরাজিত ছিলেন।
Big concern for Team India ahead of #AsiaCup2025 clash vs Pakistan#ShubmanGill was struck on the hand during practice in Dubai and looked in visible pain.
Will he recover in time for the high-pressure game❓
Stay tuned for the latest updates pic.twitter.com/xU6MovUWWH
— TOI Sports (@toisports) September 13, 2025
সর্বশেষ খবর
-
‘নিট’ প্রশ্নফাঁস রুখতে নিষেধাজ্ঞা, কেন্দ্রকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম, বুধেই শুনানি
-
হাইতি ম্যাচেও নেইমারকে নিয়ে ঝুঁকি নয়, তবু হলুদ জার্সির প্রতিটা সুতোয় থাকবে তাঁরই উপস্থিতি
-
ফাইল খোলার হুঁশিয়ারি শুভেন্দুর, ২৪ ঘণ্টার মধ্যেই জিটিএ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীত থাপার
-
বঙ্গীয় ডিম্বাস্ত্র! ক্ষোভ ও ঘৃণাপ্রকাশের আঁশটে ভাষা
-
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের পরের পদক্ষেপ কী? মার্কিন চুক্তির পরও উঠছে প্রশ্ন