৩৩ বছর বয়সী অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে চুপিসারে প্রেম করছেন বছর চব্বিশের তরুণ ক্রিকেটা যশস্বী জয়সওয়াল! গত জুলাইয়ে মুম্বইয়ের একটি ক্যাফের ভিডিও ভাইরাল হতেই ম্রুণাল আর তেজস্বীর প্রেমচর্চা হয়ে ওঠে ‘টক অফ দ্য টাউন’। জল্পনার মাঝে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। যশস্বীর সঙ্গে ম্রুণালের একটি ভিডিওর কমেন্ট সেকশনে অভিনেত্রীর পালটা আক্রমণ, ‘আমাদের একসঙ্গে কোথায় দেখা গেল?এই ভাবনাটা এল কোথা থেকে? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এই ধরনের গুজবকে সত্যি ভাবছেন?’
আরও পড়ুন:
এখানেই শেষ নয়, যশস্বীর সঙ্গে সম্পর্ক নিয়ে জলঘোলায় বিরক্ত ম্রুণাল। ‘জেন জি’র লড়াই থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। সুর চড়িয়ে ম্রুণালের কড়া বার্তা, ‘দেশে কত কিছুই না ঘটছে। জেন জির কাছ থেকে কিছু শিখুন। সঠিক বিষয় নিয়ে ভিডিও বানান। তাহলে আরও বেশি ভিউ পাবেন।’ যদিও বর্তমানে ওই ভিডিওর কমেন্ট সেকশনে ম্রুণালের ওই মন্তব্যটি আর দেখা যাচ্ছে না।
🚨 WHAT’S COOKING? 👀
AdvertisementYashasvi Jaiswal and Mrunal Thakur were spotted together, and it looks like they’re shooting for an advertisement. 🎬
Follow me @MyCric101#YashasviJaiswal #MrunalThakur #Cricket #Bollywood pic.twitter.com/qORA8aKiXm
— KUMAR (@kumarupdate9) July 26, 2026
তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম তাঁর কমেন্টের স্ক্রিনশট শেয়ার করেছে। যশস্বীর সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে ম্রুণাল প্রতিক্রিয়া দিতেই এক ভক্ত তাঁর সমর্থনে লিখেছেন, ‘কী মিথ্যা খবর ছড়াচ্ছেন!’ অপর এক অনুরাগীর দাবি, ‘ভাই, একইদিনে একটি রেস্তরাঁয় দুজন গেলেই একসঙ্গে যাওয়া হয়ে যায়?’

আরও পড়ুন:
সম্পর্ক নিয়ে চর্চার মাঝে মুম্বইয়ের এক বিনোদন সংবাদমাধ্যম প্রেমের জল্পনা নস্যাৎ করে দিয়েছিল। নির্ভরযোগ্য এক সূত্র সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে জানিয়েছে, ম্রুণাল ঠাকুর এবং যশস্বী নিয়ে প্রেমের গুজব সম্পূর্ণ মিথ্যা। আলোচিত ভিডিওটি বিভ্রান্তিকর। কারণ ম্রুণাল অন্য সময়ে ক্যাফেতে গিয়েছিলেন এবং তিনি তাঁর বন্ধুদের সঙ্গেই ছিলেন। পঁচিশ সালে রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদের পর ম্রুণালের সঙ্গে নাম জড়িয়েছিল। পরে অবশ্য দুই পক্ষই এবং তাদের ঘনিষ্ঠ সূত্র সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।
সর্বশেষ খবর
-
শ্রীলঙ্কা সিরিজের আগে ফের ধাক্কা ভারতের, এবার চোটের জন্য ছিটকে গেলেন তারকা ব্যাটার
-
তোলাবাজির রংবদল, গেরুয়া কুপনে চাওয়া হচ্ছে টাকা! শোরগোল বর্ধমানে
-
এলপিজি ই-কেওয়াইসি কীভাবে করাবেন? জেনে নিন পদ্ধতি
-
ডায়েট ভুলে কচুরি, মুর্গ মাখানিতে ডুব জোনাস ব্রাদার্সের, ভারত সফরে আর কী খেলেন?
-
ই-২০ পেট্রলে মাত্রাতিরিক্ত ক্লোরাইড, গাড়ির ক্ষতি! গুজব ওড়াল তেল সংস্থাগুলি