সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপেন্দ্র সিংহ ঐরি (Dipendra Singh Airee)। খেলেন নেপালের হয়ে। বয়স মাত্র ২৪। এই বয়সেই বিরল কীর্তি গড়ে যুবরাজ সিং, পোলার্ডদের মতো কিংবদন্তিদের পাশে নাম লিখিয়ে ফেললেন নেপালি ক্রিকেটার। কাতারের বিরুদ্ধে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে দিলেন তিনি।
#NEPvQAT #ACCMensPremierCup #ACC pic.twitter.com/72Itd5INE1
Advertisement— AsianCricketCouncil (@ACCMedia1) April 13, 2024
শনিবার এসিসি (ACC) প্রিমিয়ার কাপে কাতারের বিরুদ্ধে এক ওভারে ছ’টি ছক্কা মারেন দীপেন্দ্র। তাঁর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড আছে দুজনের। এক যুবরাজ সিং। এবং দুই ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। তৃতীয় ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন নেপালের দীপেন্দ্র।
[আরও পড়ুন: ইজরায়েলে হামলা ইরানের, আপৎকালীন বৈঠক ডাকল রাষ্ট্রসংঘ! ফোনে কথা নেতানিয়াহু-বাইডেনের]
তবে দীপেন্দ্রর কীর্তি বাড়তি গুরুত্ব পায় কারণ সবচেয়ে কম বয়সে তিনি এই কীর্তি গড়েলন। যুবরাজ (Yuvraj Singh) যখন স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা হাঁকান তখন তাঁর বয়স ছিল ২৬ বছর। আর দীপেন্দ্র কাতারের বিরুদ্ধে ছয় ছক্কার রেকর্ড গড়লেন ২৪ বছর বয়সে। সব ধরনের ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ক্রিকেটার হিসাবে দীপেন্দ্র এই নজির গড়েছেন। শনিবার নেপালের হয়ে নিজের ৬০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন দীপেন্দ্র। মাত্র ২১ বলে ৬৪ রানের ইনিংসের মাঝেই এই কীর্তি গড়েন তিনি। প্রতিপক্ষ বোলার ছিলেন কাতারের কামরান খান।
[আরও পড়ুন: ইজরায়েলে হামলা ইরানের, আপৎকালীন বৈঠক ডাকল রাষ্ট্রসংঘ! ফোনে কথা নেতানিয়াহু-বাইডেনের]
পর পর ছয় ছক্কা মারাটা অবশ্য দীপেন্দ্রর এই প্রথম নয়। এর আগে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে পর পর ৬ ছক্কা মারেন তিনি। তবে সেটা এক ওভারে ছিল না। দু ওভার মিলিয়ে ছিল।
সর্বশেষ খবর
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা
-
‘সিএবি কোষাধ্যক্ষ ইচ্ছেমতো আইন বদলে ফেলতে পারেন না’, ফের বিস্ফোরক অভিষেক