স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) মুকুটে নতুন পালক। গতবছর ওয়ানডে বিশ্বকাপ ও এবছর মহিলাদের প্রিমিয়ার লিগ জিতেছেন। এবার বিবিসি’র বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি। ব্যক্তিগত জীবনের টালমাটাল পরিস্থিতিকে জয় করে বাইশ গজে নতুন রূপকথা লিখে চলেছেন তিনি।
এর আগে উইসডেনের বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন স্মৃতি। এবার পেলেন ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানির সেরা মহিলা ক্রিকেটারের তকমা। সেরার লড়াইয়ে প্রতিযোগিতা নেহাত কম ছিল না। দাবা খেলোয়াড় দিব্যা দেশমুখ, শুটার সুরুচি সিং, হার্ডলার জ্যোটি ইয়ারাজিকে পিছনে ফেলে সেরা হলেন স্মৃতি। এছাড়া দিব্যা ভারতের সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেয়েছেন। বর্ষসেরা প্যারা অ্যাথলিট হয়েছেন প্রীতি পাল।
আরও পড়ুন:
স্মৃতি বলছেন, “বিবিসি’কে ধন্যবাদ আমাকে বর্ষসেরা মহিলা ক্রিকেটার বেছে নেওয়ার জন্য। ২০২৫ সাল মহিলাদের ক্রিকেটের জন্য স্পেশাল বছর ছিল। বিশেষ করে বছরের শেষে আমরা বিশ্বকাপ জিতেছি। আমি খুশি যে তাতে আমার অবদান ছিল এবং ভারতকে আমি ম্যাচ জেতাতে পেরেছি।”
🚨 SMRITI MANDHANA WON THE BBC INDIAN SPORTSWOMAN OF THE YEAR AWARD 🚨
– The Queen of World Cricket. 👑 pic.twitter.com/wvfrafBCli
— Tanuj (@ImTanujSingh) February 17, 2026
গত বছর স্মৃতি মন্ধানার উপর দিয়ে কী ঝড় বয়ে গিয়েছে, তা হয়তো শুধু তিনিই জানেন। কিন্তু ‘শো মাস্ট গো অন’। WPL ফাইনালে সেটা ফের প্রমাণ করেছেন। আরসিবিকে চ্যাম্পিয়ন করে গুচ্ছ রেকর্ডও গড়েছেন তিনি। এবারের মহিলাদের প্রিমিয়ার লিগে তিনি ৩৭৭ রান করে অরেঞ্জ ক্যাপ বিজয়ী। এছাড়া সব মিলিয়ে WPL-এ ১০০০ রানও হয়েছে তাঁর। ২৩ বলে হাফসেঞ্চুরিটাও এই টুর্নামেন্টের ফাইনালে দ্রুততম হাফসেঞ্চুরি।