আলাপন সাহা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। তবুও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে বেহালায় প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরে মেয়ে সানাকে নিয়ে মোমবাতি জ্বালান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানে হাজির ছিলেন সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ও।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) উত্তাল গোটা কলকাতা। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন তারকা থেকে আমজনতা সকলেই। সেই প্রতিবাদে শামিল হতে চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুটি প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ছিল তাঁর। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, প্রথম থেকেই বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন ছিলেন সৌরভ।

[আরও পড়ুন: অলিম্পিকের সাফল্যে তুঙ্গে জনপ্রিয়তা, ৩ গুণ বাড়ল ভিনেশের বিজ্ঞাপনী আয়]
বুধবার দুটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁকে অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয় প্রতিবাদ মিছিলের। কিন্তু বুধবার বিকেল গড়াতে খবর ছড়ায়, ওই মিছিলে হাঁটার জন্যও প্রিন্স অফ ক্যালকাটাকে হাঁটার অনুমতি দেয়নি পুলিশ।

তবে মিছিলে না হাঁটলেও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলেন সৌরভ। বুধবার সিএবির এক কর্তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময়ে রাতে বেহালায় প্রতিবাদ মিছিলে পৌঁছে যান প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। মিছিলে না হাঁটলেও অপেক্ষা করেন পদযাত্রা শেষ হওয়ার জন্য। তার পরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান। সৌরভের সঙ্গে ছিলেন কন্যা সানা এবং স্ত্রী ডোনা। মোমবাতি জ্বালিয়ে নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার দাবি জানান সৌরভপত্নী।

[আরও পড়ুন: সন্দীপের পরিবারকে নিরাপত্তা দিতে হবে, পুলিশকে নির্দেশ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের