সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছর পর টেস্ট ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন ঘটেছে করুণ নায়ারের। কিন্তু দলে ফিরেও দল বদল করলেন তিনি! জানা গিয়েছে, ঘরোয়া ক্রিকেটে এবার বিদর্ভের বদলে কর্নাটকের হয়ে খেলতে দেখা যাবে করুণকে। অন্যদিকে, বিদর্ভ ছাড়তে চলেছেন জিতেশ শর্মাও। তিনি বরোদামুখী।
গত মরশুম অসাধারণ কাটে বিদর্ভের। তারা রনজি চ্যাম্পিয়ন। বিজয় হাজারে ট্রফিতে রানার্সআপ। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালিস্ট তারাই। নায়ার এবং করুণ উভয়েই সেই সাফল্যের অংশীদার। রনজিতে ৮৬৩ রান করে ৪র্থ সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন করুণ নায়ার।
বিজয় হাজারেতেও তাঁর ব্যাটিং ফর্ম অব্যাহত ছিল। ৭৭৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। বিজয় হাজারেতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ২০২৩-২৪ মরশুমের আগে কর্নাটক ছেড়েছিলেন তিনি। আর এবার ব্যক্তিগত কারণে তিনি ফিরে আসতে চাইছেন। তাঁর প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন।
অন্যদিকে, আগামী মরশুমে বরোদার হয়ে মাঠে নামতে চলেছেন জিতেশ। এই ইঙ্গিত দিয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। দু-একদিনের মধ্যে তাঁর ট্রান্সফারের খুঁটিনাটির কাজ সম্পন্ন হয়ে যাবে বলে খবর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের অধিনায়ক ছিলেন এই জিতেশ। তবে, তিনি রনজিতে খেলেননি। যদিও আইপিএলে আরসিবি’র জার্সি গায়ে ভালোই খেলেছেন। এরমধ্যে ফাইনালে মধ্যে ফাইনালে ১০ বলে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও ছিল। তবে আপাতত সেই সব ভুলে ইংল্যান্ড সিরিজে নজর দুই ক্রিকেটারের।
সর্বশেষ খবর
-
দেবী শাঁখা পরেন বাঁকুড়ায়, কলসে দূর হয় ‘বন্ধ্যাত্ব’, পশ্চিম বর্ধমানের এই পুজোয় তিনদিনই হয় ছাগবলি
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত