Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
IPL 2024

প্লে অফে লক্ষ্য দ্বিতীয় স্থান, পাঞ্জাবকে হারিয়ে ‘অ্যাডভান্টেজ’ হায়দরাবাদ

পাঞ্জাবের বিরুদ্ধে ৪ উইকেটে জয় সানরাইজার্স হায়দরাবাদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৪, ১৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৪, ১৯:৪৫

options
link
প্লে অফে লক্ষ্য দ্বিতীয় স্থান, পাঞ্জাবকে হারিয়ে ‘অ্যাডভান্টেজ’ হায়দরাবাদ zoom
Advertisement

পাঞ্জাব কিংস: ২১৪/৫ (প্রভসিমরন ৭১, রুসো ৪৯, নটরাজন ৩৩/২)
সানরাইজার্স হায়দরাবাদ: ২১৫/৬ (অভিষেক ৬৬, ক্লাসেন ৪২, অর্শদীপ ৩৭/২)
৪ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2024) প্লে অফে কোন চার দল থাকবে ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। লিগ টেবিলে প্রথম স্থানে থাকা নিশ্চিত কেকেআরের (KKR)। বর্তমানে লড়াইটা দ্বিতীয় স্থানে থাকার। যাতে প্লে অফে একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাওয়া যায়। পাঞ্জাবকে (Punjab Kings) ৪ উইকেটে হারিয়ে সেই যুদ্ধে কিছুটা এগিয়ে রইল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। 

Advertisement

এদিন হায়দরাবাদের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক জিতেশ শর্মা। লিগ টেবিলে নবম স্থানে পড়ে রয়েছে প্রীতি জিন্টার দল। চোটের জন্য দীর্ঘদিন ধরে দলে নেই শিখর ধাওয়ান। পাকিস্তানের জন্য সিরিজ খেলতে দেশে ফিরে গিয়েছেন স্যাম কুরানরা, বেয়ারস্টোরা। ধরেই নেওয়া হয়েছিল, হায়দবাদের পক্ষে লড়াইটা সহজ হবে। কিন্তু প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন প্রভসিমরন সিং (৭১) আর অথর্ব তাইডে (৪৬)। প্রথম উইকেটে উঠল ৯৭ রান। তাঁরা ফিরে যাওয়ার পর পাঞ্জাবকে এগিয়ে যান রাইলি রুসো (৪৯)। দলের ভাঙা হাটে তিনিই একমাত্র বিদেশি। মাঝে নটরাজনদের বোলিংয়ে রানের গতি কিছুটা থমকে গেলেও পরে ঝোড়ো ইনিংস খেলে যান অধিনায়ক জিতেশ (৩২)। শেষ পর্যন্ত পাঞ্জাব থামে ২১৪ রানে।

[আরও পড়ুন: মাঠের বাইরেও লড়াই জারি, ফোর্বস তালিকায় মেসিকে টপকালেন রোনাল্ডো]

এই মরশুমে হায়দরাবাদ বারবার রানের পাহাড় গড়েছে। ঘরের মাঠে বড় রান ধাওয়া করা কঠিন ছিল না প্যাট কামিন্সদের কাছে। যদিও প্রথম বলেই ট্রেভিস হেডকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তারা। কিন্তু এদিন ফের ত্রাতা হয়ে উঠলেন অভিষেক শর্মা। চলতি আইপিএলে বারবার দুরন্ত ইনিংস খেলেও হেড-ক্লাসেনদের নামের পিছনে পড়েছিলেন তিনি। এদিনও ২৮ বলে ৬৬ রান করে গেলেন। চলতি টুর্নামেন্টে ৩৯টা ছক্কা হাঁকালেন তিনি। ভেঙে দিলেন ২০১৬ সালে বিরাট কোহলির এক মরশুমে ৩৮ ছয়ের রেকর্ড। তার পর আর ফিরে তাকাতে হয়নি হায়দরাবাদকে। প্লে অফের আগে রাহুল ত্রিপাঠি (৩৩), নীতিশ রেড্ডিদের  (৩৭) রান পাওয়া নিশ্চিত ভাবেই আশ্বস্ত করবে প্যাট কামিন্সকে। আরও একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিলেন ক্লাসেন (৪২)। তিনি যখন আউট হলেন, তখন ম্যাচ প্রায় হাতের মুঠোয়। 

শেষ পর্যন্ত ৪ উইকেটে ম্যাচ জিতে নিল হায়দরাবাদ। সেই সঙ্গে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসে সাময়িক স্বস্তি পেলেন প্যাট কামিন্স। কারণ ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কলকাতা আর রাজস্থান রয়্যালস। সঞ্জুরা যদি নাইটদের হারান, তাহলে তাঁরা উঠে আসবেন দ্বিতীয় স্থানে। ফলে নিজেদের লড়াই জিতেও গুয়াহাটির ম্যাচের দিকে তাকিয়ে থাকবে হায়দরাবাদ দল। 

[আরও পড়ুন: ব্যক্তিগত জীবন নষ্ট করছে! সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে রেগে আগুন রোহিত]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.