সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে জয় পেয়েছে ভারত (Indian Cricket Team)। অল্প রান পুঁজি করেও বাবরদের রুখে দিয়েছেন বুমরাহরা। আর তার পরেই ভারতীয় বোলার অর্শদীপ সিংকে বর্ণবিদ্বেষী আক্রমণ প্রাক্তন পাক ক্রিকেটারের। যা নিয়ে উত্তাল হয় নেটদুনিয়া। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ক্ষমাও চেয়ে নিতে হয় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমলকে (Kamran Akmal)।
বিশ্বকাপে (T20 World Cup 2024) বাবরদের বিরুদ্ধে ৩১ রান দিয়ে ১ উইকেট তুলে নেন অর্শদীপ (Arshdeep Singh)। রুদ্ধশ্বাস লড়াইয়ে মাত্র ৬ রানে জেতে টিম ইন্ডিয়া। শেষ ওভারে ঠান্ডা মাথায় দুরন্ত বল করে ম্যাচ পকেটে পুরে নেন অর্শদীপ। সেই ম্যাচ চলাকালীন পাকিস্তানের প্রাক্তন ব্যাটার অর্শদীপের ধর্মপরিচয় নিয়ে বিদ্রূপ করেন। তিনি বলেন, “এখন অনেক কিছুই হতে পারে। ১২টা বেজে গিয়েছে। রাত ১২টার পর কোনও শিখকেই বল করতে দেওয়া উচিত নয়।”
[আরও পড়ুন: বেঙ্গল প্রো টি টোয়েন্টির উদ্বোধনে জিৎ-রুক্মিণী, টসের কয়েনে সৌরভ-ঝুলনের মুখ]
আকমলের এই বক্তব্যের পরেই তীব্র বিক্ষোভ আছড়ে পড়ে সোশাল মিডিয়ায়। এমনকী প্রাক্তন ভারতীয় তারকা হরভজন সিংও (Harbhajan Singh) প্রতিবাদ জানান এই মন্তব্যের। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “তোমার লজ্জা হওয়া উচিত কামরান আকমল। নিজের মুখ খোলার আগে শিখদের ইতিহাস জানা দরকার। আমরা শিখরা তোমার পরিবারকে বহুবার বাঁচিয়েছি। তখনও সময় রাত ১২টাই ছিল। লজ্জা হওয়া উচিত। আর ন্যূনতম কৃতজ্ঞতা থাকা দরকার।”
Lakh di laanat tere Kamraan Akhmal.. You should know the history of sikhs before u open ur filthy mouth. We Sikhs saved ur mothers and sisters when they were abducted by invaders, the time invariably was 12 o’clock . Shame on you guys.. Have some Gratitude @KamiAkmal23 😡😡🤬 https://t.co/5gim7hOb6f
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 10, 2024
তার পরই অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন আকমল। শুধু হরভজন সিং নয়, সমগ্র শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন প্রাক্তন পাক তারকা। তিনি লেখেন, “আমি যে মন্তব্য করেছিলাম, তার জন্য হরভজন ও শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমাপ্রার্থী। সেটার জন্য গভীরভাবে দুঃখিত। আমার শব্দপ্রয়োগ অসম্মানজনক ছিল। বিশ্বের সব জায়গার শিখদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কাউকে আঘাত করতে চাইনি। আমি সত্যিই দুঃখিত।” তাতে অবশ্য শান্ত হচ্ছে না নেটিজেনরা। পরের বার কথা বলার আগে তাঁকে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে।
I deeply regret my recent comments and sincerely apologize to @harbhajan_singh and the Sikh community. My words were inappropriate and disrespectful. I have the utmost respect for Sikhs all over the world and never intended to hurt anyone. I am truly sorry. #Respect #Apology
— Kamran Akmal (@KamiAkmal23) June 10, 2024
[আরও পড়ুন: বিশ্বসেরা টুর্নামেন্টে খেলতে নারাজ রিয়াল মাদ্রিদ, কারণ ব্যাখ্যা আন্সেলোত্তির]
সর্বশেষ খবর
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত
-
কুনোর জঙ্গলে কানখাড়া ‘ভূত’, বহুকাল পর দেখা মিলল বিরল প্রাণীর
-
মেট্রোয় যাত্রীদের সঙ্গে সওয়ারি রেলমন্ত্রী অশ্বিনী, আরও ৬০টি নতুন আধুনিক রেক কলকাতায়
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক