Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Arshdeep Singh

ক্ষমা চেয়েও হল না শেষরক্ষা! বিশ্বকাপ ফাইনালে অখেলোয়াড়ি আচরণে বিরাট জরিমানা অর্শদীপের

বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেলের শরীর লক্ষ্য করে বল ছুড়ে মারেন। পরে অবশ্য ক্ষমা চান অর্শদীপ। কিন্তু আইসিসি'র শাস্তির থাবা এড়াতে পারলেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ২০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ২০:১৭

options
link
ক্ষমা চেয়েও হল না শেষরক্ষা! বিশ্বকাপ ফাইনালে অখেলোয়াড়ি আচরণে বিরাট জরিমানা অর্শদীপের zoom

ক্ষমা চেয়েও শেষরক্ষা হল না। বিরাট জরিমানা দিতে হবে ভারতীয় পেসার অর্শদীপ সিংকে (Arshdeep Singh)। বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেলের শরীর লক্ষ্য করে বল ছুড়ে মারেন। পরে অবশ্য ক্ষমা চান অর্শদীপ। কিন্তু আইসিসি’র শাস্তির থাবা এড়াতে পারলেন না।

আইসিসি থেকে জানানো হয়েছে লেভেল ১ পর্যায়ের শৃঙ্খলাভঙ্গের জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি অখেলোয়াড়োচিত আচরণের জন্য তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে এটা অর্শদীপের প্রথম অপরাধ। আইসিসি’র তরফ থেকে জানানো হয়েছে ২.৯ ধারা অনুযায়ী, ‘আন্তর্জাতিক ম্যাচে কোনও প্লেয়ারকে উদ্দেশ্য করে বিপজ্জনকভাবে বল বা কোনও বস্তু ছোড়া’ শাস্তিযোগ্য অপরাধ। তাই জরিমানা হল অর্শদীপের।

Advertisement

ঠিক কী ঘটেছিল ফাইনালে? ম্যাচের বয়স তখন ১১তম ওভার। ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে। একাদশতম ওভারে নিউজিল্যান্ডের ব্যাটাররা দু’টো ছক্কা হাঁকাতেই রেগে যান অর্শদীপ। সোজা বল ছুড়ে দেন ড্যারিল মিচেলের শরীর লক্ষ্য করে। যা শুধু অখেলোয়াড়োচিত আচরণ নয়, শাস্তিযোগ্য কাজও বটে। শেষ পর্যন্ত আম্পায়ার এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। ম্যাচের পর দেখা যায় মিচেলের সঙ্গে কথা বলছেন অর্শদীপ। কী কথা হল? অর্শদীপ পরে বলেন, “ক্ষমা চাইতে গিয়েছিলাম।”

কিন্তু তাতেও বাঁচতে পারলেন না অর্শদীপ। এমনকী আলাদা করে কোনও আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। আইসিসি’র ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ভারতীয় পেসারকে শাস্তি দিয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.