Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

সুপার এইটের আগেই ফের চোটের থাবা টিম ইন্ডিয়ায়, হার্দিকের জোরাল শটে খোঁড়াচ্ছেন তারকা পেসার

চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় শিবিরে ছোটখাট চোট একেবারে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের শুরু থেকেই একের পর এক তারকার চোট ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৫:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১৫:১৩

options
link
সুপার এইটের আগেই ফের চোটের থাবা টিম ইন্ডিয়ায়, হার্দিকের জোরাল শটে খোঁড়াচ্ছেন তারকা পেসার zoom
হার্দিকের শটে চোট তারকা পেসারের। ছবি: সংগৃহীত।

চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় শিবিরে ছোটখাট চোট একেবারে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের শুরু থেকেই একের পর এক তারকার চোট ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে। এবার সেই তালিকায় নাম লেখালেন মহম্মদ সিরাজ। শুক্রবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে নামার মাত্র ৪৮ ঘণ্টা আগে চোটের কবলে পড়লেন তারকা পেসার।

রবিবার আহমেদাবাদের কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। তার আগে শুক্রবার আহমেদাবাদেই অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। অনুশীলনে হার্দিককে বল করছিলেন সিরাজ। সেসময় টিম ইন্ডিয়ার অলরাউন্ডারের জোরাল শট গিয়ে লাগে সিরাজের পায়ে। সঙ্গে সঙ্গে খোঁড়াতে থাকেন তিনি। দলের ফিজিও-র কাছে বেশ কিছুক্ষণ শুশ্রূষা নেন সিরাজ। পরে বল হাতে নেটে ফিরলেও তাঁর অস্বস্তি বেশ বোঝা যাচ্ছিল।

Advertisement

বস্তুত হর্ষিত রানা ছিটকে গিয়েছেন। প্রথম ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেননি বুমরাহ। তিলক বর্মা টুর্নামেন্টের আগে চোট পেয়েছিলেন। কেউ কেউ বলছেন অভিষেক শর্মাকে খেলানো হচ্ছে ‘হাফ ফিট’ অবস্থায়। সেদিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে টিম ইন্ডিয়া রীতিমতো চোট আঘাতে জর্জরিত। সেই তালিকায় এবার সিরাজের নাম।

যদিও সিরাজ চলতি বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ খেলেছেন। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁর খেলার সম্ভাবনা কম। এমনিতে ভারত একজন জেনুইন পেসার নিয়ে খেলছে। রবিবার দুই পেসার খেলানো হতে পারে। সেক্ষেত্রে বুমরাহর সঙ্গী হবেন অর্শদীপ সিং। নিতান্তই দুই পেসারের মধ্যে একজন চোট পেলে তবেই খেলার কথা সিরাজের। তবে তিনি নিজেই রবিবার অনিশ্চিত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.