Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Suryakumar Yadav

টি-২০ বিশ্বকাপের পর অবসর নিতে চলেছেন সূর্যকুমার! জল্পনায় তোলপাড় ক্রিকেটমহল

সূর্যকুমার যদি বিশ্বকাপের পর সত্যিই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, তবে সাদা বলের ক্রিকেটে তরুণদের জন্য দরজা খুলে যেতে পারে। টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় দায়িত্ব নেওয়ার সম্ভাব্য দাবিদার হিসাবে একাধিক ক্রিকেটারের নাম উঠে আসছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ২১:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ২১:১০

options
link
টি-২০ বিশ্বকাপের পর অবসর নিতে চলেছেন সূর্যকুমার! জল্পনায় তোলপাড় ক্রিকেটমহল zoom
জাতীয় দলে আবারও জায়গা করে নিতে পারেন সূর্যকুমার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কি অবসর নিতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)? তাঁর নেতৃত্বে ভারত এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে। এবার নজর বিশ্বকাপ জয়। কিন্তু এই আবহে জল্পনা, আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধের পর নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ভারত অধিনায়ক। বিভিন্ন সংবাদমাধ্যমে অন্তত এমনই দাবি করা হয়েছে। এমন খবরের পর তোলপাড় ক্রিকেটমহল। 

সূর্যের বয়স এখন ৩৫। কিন্তু এরই মধ্যে জোর জল্পনা, এই টুর্নামেন্টই হয়তো তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ অধ্যায় হতে পারে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপের পরেই নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে নাকি বিদায় জানাতে পারেন স্কাই। কেরিয়ারে ১১০ টি-টোয়েন্টির পাশাপাশি ৩৭ ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট ছাড়া তিনি ধারাবাহিক নন। ভবিষ্যতেও তাঁকে অন্য ফরম্যাটে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। হয়তো এই কারণেই ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবছেন সূর্য। যদিও এ ব্যাপারে তিনি নিজে কিংবা ভারতীয় বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূর্যকুমার যদি বিশ্বকাপের পর সত্যিই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, তবে সাদা বলের ক্রিকেটে তরুণদের জন্য দরজা খুলে যেতে পারে। টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় দায়িত্ব নেওয়ার সম্ভাব্য দাবিদার হিসাবে একাধিক ক্রিকেটারের নাম উঠে আসছে। যাঁদের মধ্যে রয়েছেন শ্রেয়স আইয়ারও। তাছাড়াও কোনও ক্রিকেটারের প্রথম একাদশে জায়গা যদি অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে কেবলমাত্র অধিনায়কত্বের ভিত্তিতে তাঁকে জাতীয় দলে ধরে রাখার ব্যাপারে অনীহা দেখাতে পারে বিসিসিআই। এক্ষেত্রেও পরিস্থিতি তাঁর বিপক্ষে যেতে পারে।

অতীতে যে সূর্যকুমারকে আমরা দেখতে অভ্যস্ত, সেই সেই ফর্মে তাঁকে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপে ৮ ম্যাচে তাঁর রান ২৪২। গড় ৩৪.৩৭। তবে গত অক্টোবরে তিনি বলেছিলেন, “২০২৮ সালের অলিম্পিক এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই আমি। তাই খুব সচেতনভাবেই এগোতে চাইছি। সবার আগে আমাকে ফিট থাকতে হবে। ৩৭-৩৮ বছর বয়সে এটা মোটেও সহজ কাজ নয়।” তবে আপাতত সূর্যকুমারের লক্ষ্য, নিউজিল্যান্ডকে হারিয়ে দেশের মাটিতে বিশ্বকাপ জেতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.