Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

ভারতের হারের পর মিলারের সঙ্গে রিল, অনলাইনে ধর্ষণের হুমকি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে!

সোশাল মিডিয়ায় ভিডিওটি আসতেই অনেকে প্রশ্ন তোলেন, কীভাবে ইনফ্লুয়েন্সাররা ম্যাচের পর এই ধরনের রিল বানানোর সুযোগ পান? কিন্তু বিষয়টি সেখানে থামেনি। এখন প্রিন্সির অভিযোগ, ওই ভিডিওর জন্য ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:৫৬

options
link
ভারতের হারের পর মিলারের সঙ্গে রিল, অনলাইনে ধর্ষণের হুমকি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে! zoom
ডেভিড মিলারের সঙ্গে ভাইরাল রিল ইনফ্লুয়েন্সার প্রিন্সি পারিখের। ছবি: সোশাল মিডিয়া

বিশ্বকাপের (T20 World Cup) মাঝেই জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি! তাঁর ‘অপরাধ’? ভারত ম্যাচ হারার পর দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলারের সঙ্গে রিল বানানো। যে কারণে ইনফ্লুয়েন্সার প্রিন্সি পারিখকে অনলাইনে ধর্ষণের হুমকি ও বডিশেমিং করা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে প্রিন্সি সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি পুলিশি পদক্ষেপ নিচ্ছেন।

ঘটনার সূত্রপাত সুপার এইটে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর। সেই ম্যাচে সূর্যকুমার যাদবরা ৭৬ রানে হেরেছেন। ভারতের বিশ্বকাপ স্বপ্ন কার্যত ভেঙে যাওয়ার মুখে। আর সেই কাজটা করেছেন ডেভিড মিলার। ৩৫ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংসে প্রোটিয়াদের কাজ সহজ করে দেন তিনি। ম্যাচের পর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মিলারের সঙ্গে একটি রিল বানান প্রিন্সি। যার ক্যাপশন ছিল, ‘আমি ভেবেছিলাম আমরা বন্ধু?’ সঙ্গে মিলারের উদ্দেশে প্রিন্সি ‘স্লো ক্ল্যাপে’ হতাশা জানাচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোশাল মিডিয়ায় ভিডিওটি আসতেই অনেকে প্রশ্ন তোলেন, কীভাবে ইনফ্লুয়েন্সাররা ম্যাচের পর এই ধরনের রিল বানানোর সুযোগ পান? কিন্তু বিষয়টি সেখানে থামেনি। এখন প্রিন্সির অভিযোগ, ওই ভিডিওর জন্য ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি। এছাড়া তাঁকে বডিশেমিং করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

বাধ্য হয়েই ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘ডেভিড মিলারের সঙ্গে আমার রিলটি ফেসবুক থেকে ডিলিট করতে বাধ্য হচ্ছি। কারণ এতো ধর্ষণের হুমকি, নোংরা ছবি ও বডিশেমিং আমি সহ্য করতে পারছি না। আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। যারা এই ধরনের কমেন্ট করছে, তাদের বিরুদ্ধে আমি পুলিশে অভিযোগ জানাচ্ছি। তাদের নাম ও কমেন্ট আমি প্রকাশ্যে আনছি। যাতে তাদের পরিচিতরা জানতে পারে, কীরকম অপরাধী মানসিকতার লোকেদের সঙ্গে তারা থাকে। এরকম অবস্থা কারও প্রাপ্য নয়।’ প্রিন্সির বার্তা যেন আরেকবার ভারতের ‘টক্সিক ফ্যান কালচারকে’ সামনে এনে ফেলল। তবে প্রিন্সির পাশে দাঁড়িয়ে অনেকে প্রতিবাদও করছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.