Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Eden Gardens

উঠবে ‘বন্দে মাতরম’ গর্জন, হবে লেজার শো! ‘কোয়ার্টার ফাইনালে’ সূর্যদের তাতাতে তৈরি ইডেন

রবিবাসরীয় ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ ভারতের।

Advertisement
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২১:৩৯

link
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২১:৩৯

options
link
উঠবে ‘বন্দে মাতরম’ গর্জন, হবে লেজার শো! ‘কোয়ার্টার ফাইনালে’ সূর্যদের তাতাতে তৈরি ইডেন zoom
লেজার শোয়ের জন্য তৈরি ইডেন। নিজস্ব চিত্র

রবিবার ইডেনে ভারতের ‘কোয়ার্টার ফাইনাল’। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচটাকে সেই নামেই অভিহিত করা হচ্ছে। কারণ এই ম্যাচে যে জিতবে, সে পা রাখবে সেমিফাইনালে। ম্যাচের ফলাফল কী হবে, সেটা তো সময়ই বলবে। কিন্তু তা বলে দর্শকদের জন্য বিনোদনের কমতি থাকছে না। লেজার শো থেকে দেশাত্মবোধক গান, রবিবার সবই থাকছে ক্রিকেটের নন্দনকাননে।

ডু অর ডাই। আগামী রোববার অর্থাৎ ১ মার্চ এই মন্ত্র জপ করেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনার পারদ। গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ পায়নি কলকাতা। সেমিফাইনাল ফাইনালেও অন্য রাজ্যে। ইডেনে সূর্যকুমারদের দেখার একটাই সুযোগ ক্রিকেটভক্তদের কাছে। তা হল, সুপার এইটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। তাছাড়া জিম্বাবোয়েকে হারিয়ে সেমিফাইনালের অঙ্ক এখনও বেঁচে টিম ইন্ডিয়ার।

Advertisement

মাঠে সূর্যকুমার-অভিষেকদের ব্যাট থেকে রানের ফুলঝুরি দেখার জন্য মুখিয়ে ক্রিকেটভক্তরা। কিন্তু ইডেন কোনও ভাবেই খালি হাতে ফেরাবে না দর্শকদের। থাকছে লেজার শো। এছাড়া দেশাত্মবোধক গানও থাকছে। যার মধ্যে একটা বাংলা ভাষায়। বাজবে ‘ধুরন্ধর’-এর গান। এখানেই শেষ নয়। দর্শকদের উন্মাদনার জন্য স্লোগান উঠবে ‘বন্দে’। দর্শকরা উত্তর দেবেন ‘মাতরম’। এরপরও কি ‘জাগবেন’ না সূর্যকুমাররা?

ক্রিকেটের নন্দনকানন যে সেদিন হাউসফুল থাকবে, তা বলাই বাহুল্য। তার সঙ্গে চলছে টিকিটের দেদার কালোবাজারি। শুক্রবার লোয়ার টিয়ারের টিকিট বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। শনিবার টাকার অঙ্কটা ৫০ হাজারে চলে যেতে পারে বলে আশঙ্কা। তাছাড়াও আপার টিয়ারের টিকিট বিক্রির খবর পাওয়া গিয়েছে ২০-২৫ হাজার টাকায়। ৯০০ টাকার টিকিট বিকোচ্ছে ৫-৭ হাজার টাকায়। বাংলার ক্রিকেটপ্রেমীদের মধ্যে আরেকটা আশঙ্কা সেমিফাইনালে ইডেন কোন ম্যাচ পাবে কি না। তাই সুপার এইটের ম্যাচেই সুদে-আসলে ‘আনন্দ’ পুষিয়ে নিতে চাইছেন তাঁরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.