Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
MS Dhoni

‘বসে পড়ো, কিছুই হয়নি’, ম্যাচ চলাকালীন অহেতুক লাফালাফি সাক্ষীর, থামালেন ধোনি, ভিডিও ভাইরাল

মাহি জানিয়েছিলেন, তাঁর ক্রিকেট জ্ঞানকে মোটেই তোয়াক্কা করেন না সাক্ষী। বরং ধোনিপত্নী মনে করেন, ক্রিকেটের খুঁটিনাটি তিনি বেশ বোঝেন। যদিও বৃহস্পতিবার ম্যাচ দেখতে গিয়ে ভুল করে ফেললেন সাক্ষী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৪:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৪:১০

options
link
‘বসে পড়ো, কিছুই হয়নি’, ম্যাচ চলাকালীন অহেতুক লাফালাফি সাক্ষীর, থামালেন ধোনি, ভিডিও ভাইরাল zoom
ওয়াংখেড়েতে বৃহস্পতিবার ম্যাচ দেখলেন ধোনি-সাক্ষী। ছবি: সংগৃহীত।

টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল দেখতে হাজির সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ম্যাচের সময় বারবার ক্যামেরায় ধরা পড়ছিল দেশকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়কের মুখ। তার মধ্যেই দেখা গেল এক মজার দৃশ্য। ইংল্যান্ডের উইকেট পড়ে গিয়েছে ভেবে আনন্দে লাফিয়ে ওঠেন ধোনিপত্নী সাক্ষী, কিন্তু ইংরেজ ব্যাটার আসলে আউট ছিলেন না। স্ত্রী ভুলবশত সেলিব্রেট করতেই ধোনির মুখে চওড়া হাসি, সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ইংল্যান্ড ইনিংসের ১৮তম ওভারে বল করতে আসেন জশপ্রীত বুমরাহ। ওই সময় ক্রিজে ছিলেন শতরান হাঁকানো জেকব বেথেল। কিন্তু স্ট্রাইকে ছিলেন ইংরেজ অলরাউন্ডার স্যাম কারান। ওভারের প্রথম বলে বুমরাহর ডেলিভারি সোজাসুজি মারতে যান তিনি। সেটাকে ক্যাচ ধরার চেষ্ট করেন ভারতীয় পেসার, কিন্তু তার আগেই মাঠে পড়ে গিয়েছিল বল। গ্যালারিতে থাকা সাক্ষী ক্যাচ হয়েছে ভেবে লাফাতে শুরু করেন। সেই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উচ্ছ্বাসে লাফিয়ে ওঠা সাক্ষীকে শান্ত করতে চেষ্টা করেন ধোনি। বলেন, “আরে আপাতত বসে পড়ো।” সেসময়ে ধোনিদের আশেপাশে ছিলেন বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তি। সাক্ষীর কাণ্ড দেখে হেসে ফেলেন সকলেই। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, তাঁর ক্রিকেট জ্ঞানকে মোটেই তোয়াক্কা করেন না সাক্ষী। বরং ধোনিপত্নী মনে করেন, ক্রিকেটের খুঁটিনাটি তিনি বেশ বোঝেন। যদিও বৃহস্পতিবার ম্যাচ দেখতে গিয়ে ভুল করে ফেললেন সাক্ষী। সেই মিষ্টি মুহূর্তের ভিডিও দেখে নেটিজেনরাও হেসে কুটোপাটি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ওয়াংখেড়ের গ্যালারিকে মায়ানগরীর একটুকরো সেলেব পাড়া বললেও অত্যুক্তি হয় না! রণবীর-আলিয়া, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, রজিত কাপুর-সহ বিটাউনের অনেকেই হাজির ছিলেন। এছাড়াও আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছিলেন সপরিবারে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, বিসিসিআইয়ের অন্যান্য আধিকারিকরাও ছিলেন মাঠে। ছিল মুকেশ আম্বানির গোটা পরিবার। তবে সেলেবদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়ে নিয়েছে ধোনিপত্নীর উচ্ছ্বাসের ভিডিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.