Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup 2026

‘সরকার অ্যাকশন নিক…’, বিশ্বকাপ থেকে বিদায়ের পর বিস্ফোরক শ্রীলঙ্কান অধিনায়ক

চলতি বিশ্বকাপের প্রথম দল হিসাবে সুপার এইট থেকে বিদায় নিতে হয়েছে দাসুন শনাকার দলকে। এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন লঙ্কান অধিনায়ক। একই সঙ্গে দেশের সরকারের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৭:৩৩

options
link
‘সরকার অ্যাকশন নিক…’, বিশ্বকাপ থেকে বিদায়ের পর বিস্ফোরক শ্রীলঙ্কান অধিনায়ক zoom
দেশের সরকারের হস্তক্ষেপ চেয়েছেন শনাকা। ছবি সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আশা জাগিয়েছিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছিল আয়োজক দেশ শ্রীলঙ্কা। কিন্তু বুধবার নিউজিল্যান্ডের কাছে হেরে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসাবে সুপার এইট থেকে বিদায় নিতে হয়েছে দাসুন শনাকার দলকে। এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন লঙ্কান অধিনায়ক। একই সঙ্গে দেশের সরকারের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। 

বুধবার নিউজিল্যান্ডের দেওয়া ১৬৯ রান তাড়া করতে নেমে ১০৭ রানে থামে শ্রীলঙ্কা। ৬১ রানে পরাজয়ের পর শনাকা বলছেন, “আমরা খুবই দুঃখিত। ইংল্যান্ডকে আমরা হারাতে পারতাম। একটু সচেতন হলেই জিতে যেতাম। নিউজিল্যান্ড ম্যাচটা একপেশে ছিল। দর্শকদের উদ্দেশে আমার বিশেষ কিছু বলার নেই। তবে ওদের আনন্দ দিতে পারিনি আমরা। জয় উপহার দিতে পারিনি।”

Advertisement

তবে ক্ষমা চাওয়ার পরেও বাইরে থেকে তৈরি হওয়া নেতিবাচক পরিবেশকে দায়ী করেছেন তিনি। শনাকার কথায়, “এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা আমাদের হাতে নেই। এটা তো বাইরের জিনিস। তবে বেশিরভাগ সময় আমরা নেতিবাচক কথাই শুনি। মনে রাখতে হবে বাইরে থেকেও একটা নেতিবাচক পরিবেশ তৈরি করা হয়। তাই আমরা কতটা ইতিবাচক থাকলাম, সেটা বড় কথা নয়।”

এটাই যে শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য সবচেয়ে বড় প্রতিকূলতা, তা উল্লেখ করে শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, “আমাদের খেলা বলতে শুধুই ক্রিকেট। তবে মনে হয় না একে আর বাঁচানো সম্ভব। এত নেতিবাচক মনোভাব ছড়ানো হচ্ছে কেন? বিশ্বকাপ হারের জন্য আমাদের সকলের দুশ্চিন্তা রয়েছে। এর কারণগুলোও জানি।” এরপর দেশের সরকারের হস্তক্ষেপ চেয়ে তাঁর মন্তব্য, “একদিন খেলা ছেড়ে আমরা চলে যাব। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সরকার অ্যাকশন নিয়ে বাইরের সমালোচনা বন্ধ করলে তবেই হবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.